শচিনের সেঞ্চুরীতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের সহগ্রহ ৩০৯/৫
ইনজুরি কাটিয়ে দীর্ঘদিন পরে মাঠে নেমেই সেঞ্চুরী হাঁকালেন শচিন টেন্ডুলকার।
মালয়েশিয়ার কুয়ালালামপুরে ত্রিদেশীয় ডিএলএফ কাপের প্রথম খেলায় ক্যারিয়ারের ৪০তম সেঞ্চুরীর ওপর ভর করে ভারত ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩০৯ রান করেছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত জয়ের জন্য ৩১০ রানের টার্গেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজ এখন ব্যাট করছে।
শচিন টেন্ডুলকার ১’শ ৪৮ বলে ১৩টি চার এবং ৫টি ছয়ের সাহায্যে ১’শ ৪১ রান করেন। ওয়েস্ট ইন্ডিজের বোলার জে টেইলর ৬৪ রান দিয়ে ৩টি উইকেট লাভ করেন।
