২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ল্যাম্পার্ডের সমর্থনে পঞ্চমুখ মোরিনহো

ব্রিটিশ স্ট্রাইকার ফ্রাঙ্ক ল্যাম্পার্ড চার্লটনের বিরুদ্ধে পেনাল্টি শটে গোল করতে ব্যর্থ হবার পর থেকেই চেলসিয়ার ভেতরে-বাইরে এক শোরগোল শুরু হয়েছে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2006, 08:51 PM

Updated : 26 Apr 2022, 03:55 PM

এর প্রথম পদক্ষেপ হিসেবে চেলসিয়া প্রধান জোসে মোরিনহো ল্যাম্পার্ডকে পেনাল্টি শট নিতে বারণ করে দিয়েছেন।

কিন্তু তাই বলে ল্যাম্পার্ডের সমালোচকদের একহাত নিতেও বাধেনি মোরিনহোর। ল্যাম্পার্ডকে পেনাল্টি শট নিতে বারণ করার পেছনে  দলীয় স্বার্থকেই বড় করে দেখছেন মোরেনহো।

মোরিনহো বলেন, ‘ল্যাম্পার্ডের মতো একজন একনিষ্ঠ ফুটবলারের প্রতি আমার শতভাগ আস্থা রয়েছে। তবে পরবর্তী সম্ভাব্য পেনাল্টিগুলো দলের জন্য গুরুত্বপূর্ণ হওয়ায় আমি তাকে পেনাল্টি শট নিতে মানা করেছি। তার জায়গায় অপর কোনো স্ট্রাইকার এই পেনাল্টি শট নেবেন। তবে পরবর্তীতে ল্যাম্পার্ডকে পেনাল্টি শট নিতে সুযোগ দেওয়া হবে’।

মোরিনহো ল্যাম্পার্ডের পেনাল্টি শটে গোল করার বিষয়ে আরো জানান, ফুটবলপ্রেমিরা ল্যাম্পার্ডের একটি পেনাল্টি মিস করা মনে রাখলেও আমি অন্তত তাকে ১০ বার পেনাল্টি থেকে সার্থকভাবে গোল করতে দেখেছি। সুতরাং তার সমালোচনা আমি মেনে নিতে পারি না। তাছাড়া সে পেনাল্টি মিস করেছে বলেই একজন বাজে ফুটবলারে পরিণত হয়েছে বিষয়টিও সেইরকম নয়। সে আমার চোখে একজন অনন্য ফুটবলার’।

বিশ্ব^কাপের সময় থেকেই ল্যাম্পার্ডের সমালোচকরা ব্রিটিশ এই মিডফিল্ডারের সমালোচনায় মুখর হয়ে উঠলেও মোরিনহো কিন্তু এসব সমালোচনাকে কোনো আমলই দেননি। বরং এসব সমালোচনার তিনি সমালোচনা করে বলেন, ‘হ্যাঁ ল্যাম্পার্ড আমার চোখে দোষী একজন ফুটবলার কেননা ইংল্যান্ডে বিগত দশ বছরে তার মতো একজন ফুটবলার জন্ম নেয়নি। আমার কাছে সে দোষী কেননা প্রতিটি ম্যাচে সে তার শতভাগ দিয়েই খেলে এবং চেলসিয়া ও ইংল্যান্ডের জন্য গোলের পর গোল করে’।

মোরিনহো অবশ্য একটি বিষয়ে ভীষণ অখুশী হয়েছেন। ব্রেমেনের সাথে চেলসিয়ার খেলায় ২-০ গোলের জয় পেলেও খেলার দ্বিতীয়ার্ধে গ্রিক রেফারি কিরোস ভাসারা চেলসিয়ার চারজন ফুটবলারকে হলুদ কার্ড দেখিয়েছেন যা কোনোমতেই মেনে নিতে পারেছেন না মোরিনহো। রাখঢাক না করেই রেফারি ভাসারার সমালোচনা করে তিনি বলেন, ‘বার্সিলোনা তাদের খেলায় কোনো হলুদ কার্ড পায়নি, বায়ার্ন মিউনিখের কোনো ফুটবলারকে এখনো হলুদ কার্ডের মুখোমুখি হতে হয়নি, লিভারপুল কোনো হলুদ কার্ড পায়নি এমনকি ভ্যালেন্সিয়াও কোনো হলুদ কার্ড দেখেনি। তাহলে আমাদের কেন চারটি হলুদ কার্ড দেখানো হলো! এটা  রীতিমতো অন্যায় মনে হয়েছে আমার কাছে’।

তবে এতকিছুর পরও যেটি নিয়ে মরিনহোর খুশী হওয়া উচিত সেটি নিয়ে কিন্তু তিনি আসলেই খুশী। চ্যাম্পিয়নস লীগে দল জয় পেয়েছে সেটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

মোরিনহো বলেন, আমি দলের এই জয়ে খুশী কেননা এই মূহুর্তে আমাদের গ্র“পের প্রধানতম প্রতিদ্বন্দ্বী একটি দলের কাছ থেকে আমরা তিন পয়েন্ট ছিনিয়ে নিতে পেরেছি।  লীগের এই পর্যায়ে কোনো দলই তাদের পুরো শক্তি দিয়ে খেলতে পারে না। এসময়ের জয় তাই খুবই গুরুত্বপূর্ণ’।