অনুর্ধ্ব - ১৬ স্কুল কাবাডি প্রতিযোগিতা বৃহস্পতিবার থেকে
রাজধানীর আউটার স্টেডিয়ামের কাবাডি কোর্টে ঢাকা মেট্রোপলিস অনূর্ধ্ব - ১৬ স্কুল কাবাডি প্রতিযোগিতা বৃহস্পতিবার শুরু হতে যাচ্ছে। প্রতিযোগিতার উদ্বোধন করবেন যুব ও ক্রীড়ামন্ত্রী এম ফজলুর রহমান।
প্রতিযোগিতার আয়োজন করেছে বাংলাদেশ কাবাডি ফেডারেশন (বিকেএফ)। স্পন্সর করছে এনজেড টেক্সটাইল। প্রতিযোগিতায় ৩২ টি বয়েজ স্কুল এবং ৮ টি গার্লস স্কুলসহ মোট ৪০ টি স্কুল অংশ নিচ্ছে। আগের বছর অংশ নিয়েছিল ১৬ টি স্কুল।
পুরস্কার হিসেবে বয়েজ স্কুল এবং গার্লস স্কুল চ্যাম্পিয়নদের জন্য একবছরের লেখাপড়ার খরচ বহন করবে বিকেএফ। রানার্স - আপ দলের ক্ষেত্রে ছয় মাসের জন্য লেখাপড়ার খরচ বহন করবে কাবাডি ফেডারেশন। এছাড়া সেরা ছাত্র এবং ছাত্রী খেলোয়াড়কে তিন হাজার করে টাকা পুরস্কার দেয়া হবে।
