২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় ক্রীড়া পরিষদ আইন সংস্কারের পক্ষে মন্ত্রিপরিষদ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নাম পরিবর্তনের স্বার্থে জাতীয় ক্রীড়া পরিষদ বিল (এনএসসি) ১৯৭৪ সংস্কারের পক্ষে অনুমোদন দিয়েছে মন্ত্রিপরিষদ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2006, 09:57 PM

Updated : 26 Apr 2022, 03:55 PM

প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কার্যালয়ে সোমবার অনুষ্ঠিত এক সভায় মন্ত্রিপরিষদ এই অনুমোদন দেয়।

এই সিদ্ধান্তের প্রেক্ষিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান নামের পরিবর্তে পূর্ববর্তী নাম ‘দি বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন বাংলাদেশ’ বা সংক্ষেপে ‘বিসিসিবি’ রাখা হবে। সংসদের চলতি অধিবেশনেই এই বিল পাস হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ক্রিকেট বোর্ডের সর্বশেষ বার্ষিক সভায় বোর্ডের ৬৪টি সাংবিধানিক পরিবর্তন আনা হয়। ঐ সভায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নাম পাল্টে ‘ক্রিকেট বাংলাদেশ’ করার প্রস্তাব দেয়া হলেও মন্ত্রিপরিষদ সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে।

আওয়ামী লীগের বিগত সরকারের আমলেই বাংলাদেশের ক্রিকেট বোর্ড ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ড’ বা ‘বিসিবি’ নামে পরিচিতি লাভ করে। পরবর্তীতে বর্তমান চারদলীয় সরকার বোর্ডের আগের নাম ‘বিসিসিবি’  বহাল রাখার সিদ্ধান্ত নেয়।