২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভলিবল কোচদের প্রশিক্ষণ শুরু হচ্ছে সোমবার

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) এবং বাংলাদেশ ভলিবল ফেডারেশনের যৌথ আয়োজনে মিরপুর ইনডোর স্টেডিয়ামে সোমবার থেকে ১২ দিনব্যাপী ভলিবল কোচদের একটি প্রশিক্ষণ শুরু হতে যাচ্ছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2006, 09:35 PM

Updated : 26 Apr 2022, 03:55 PM

বিওএ সদস্য এবং সলিডারিটি কমিটির চেয়ারম্য্ন আশরাফ-উ-দ্দৌলা ‘অলিম্পিক সলিডারিটি ভলিবল কোচেস’ শীর্ষক এই প্রশিক্ষণের উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে।

আন্তর্জাতিক অলিম্পিক অ্যাসোসিয়েশনের শ্রীলংকান প্রশিক্ষক কুড়াকালু উইজেপালা এবং জাপানি  প্রশিক্ষক হিসাও ফুরোসওয়া বাংলাদেশের ২৮ জন ভলিবল কোচকে ১২ দিব্যাপী এই প্রশিক্ষণ দেবেন।