২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোমবার থেকে শুরু হচ্ছে মিনি হ্যান্ডবল টুর্নামেন্ট

উনিশটি স্কুলের অংশগ্রহণে সোমবার ধানমন্ডির জাতীয় মহিলা কমপ্লেক্সের মাঠে মিনি হ্যান্ডবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে যাচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2006, 09:02 PM

Updated : 26 Apr 2022, 03:55 PM

বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের (বিএইচএফ) সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনূর রোববার জাতীয় ক্রীড়া পরিষদে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই প্রতিযোগিতার ঘোষণা দেন। 

চার গ্র“পে বিভক্ত এই ১৯ টি দল গ্র“প পর্যায়ে লীগ খেলায় অংশ নেবে। পরবর্তীতে চারটি গ্র“প চ্যাম্পিয়ন দল সরাসরি সেসিফাইনাল খেলায় অংশ নেবে। চারদিনের এই প্রতিযোগিতার প্রথম দিনে ১৪ টি খেলা অনুষ্ঠিত হবে।   

বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশানের আয়োজনে এই প্রতিযোগিতার স্পন্সর হিসেবে থাকছে সানিডেল এবং বেক্সি ফেব্রিকস। মোট বাজেটের ২ লাখ ২৫ হাজার টাকার মধ্যে বেক্সি ফেব্রিকস ১ লাখ টাকা এবং সানিডেল পঞ্চাশ হাজার টাকা প্রদান করবে। বাকী ৭৫ হাজার টাকার ব্যয়ভার বিএইচএফ বহন করবে।

এই হ্যান্ডবল প্রতিযোগিতায় অংশগ্রহণকারী স্কুলগুলো হলো বিএএফ শাহীন স্কুল, বীরশ্রেষ্ঠ মুন্সী আবদুর রউফ স্কুল, বিআইএস এবং হোপ ইন্টারন্যাশনাল স্কুল (গ্র“প ‘এ’ ), আনসার ভিডিপি স্কুল, রহমতুল্লাহ মডেল স্কুল, সাউথ ব্রিজ স্কুল, সাউথ পয়েন্ট স্কুল এবং সিদ্দিক ইন্টারন্যাশনাল স্কুল (গ্র“প ‘বি’), সানিডেল স্কুল, আগা খান স্কুল, গ্রীন হেরাল্ড স্কুল, শিশু পল্লী এবং প্লে পেন স্কুল ( গ্র“প ‘সি’), ধানমন্ডি টিউটোরিয়াল, নরেন্দ্র সরকারী উচ্চ বিদ্যালয, স্কলাসটিকা, লরেটো স্কুল এবং সামারফিল্ড স্কুল(গ্র“ড ‘ডি’)।