ক্যাম্পের জন্য ২৬ তরুণ ক্রিকেটার নির্বাচিত
মঙ্গলবার থেকে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) শুরু হতে যাওয়া অনূর্ধ্ব-১৯ ক্রিকেটের আবাসিক ক্যাম্পের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দেশের বিভিন্ন জেলা থেকে ২৬ জন ক্রিকেটারকে নির্বাচিত করেছে। মনোনীত এই ক্রিকেটারদের মধ্যে ১৪ জন ব্যাটসম্যান, ছয়জন পেসার, চারজন স্পিনার এবং দুইজন উইকেট কিপার ।
নির্বাচিত ব্যাটসম্যানরা হলেন: মিথুন আলী, মাহমুদুল হাসান লিমন, নাসির হোসেন, আরিফুল হক, ইফতেখার নাইম আদিব, নাদিমুদ্দিন মিন্টু, শহীদ আদনান, অমিত মজুমদার, রায়হান আনিস, তানভির হায়দার, মেহদাদ আমিন তপু, আরিফুল হক নিয়ন, সোহাগ গাজী এবং বায়েজিদ ইমরান।
ছয় পেসার হলেন: মোক্তার আলী, শাফায়েত হোসেন, রুম্মন ইসলাম, মোহাম্মদ মানিক, শুভাশিষ রায় এবং মোহাম্মদ আজিম।
দলে সুযোগ পাওয়া চার স্পিনার হলেন, তাপস ঘোষ, সানজামামুল ইসলাম, নুর হোসেন মুন্না এবং ইসলামুল আহসান আবির।
দলের দুই উইকেট কিপার হলেন, জাবিদ হোসেন এবং আশিকুল ইসলাম।
নির্বাচিত এই ২৬ জন তরুণ ক্রিকেটারকে মঙ্গলবার বিকেএসপিতে কোচ শহীদুল আলম রতনের কাছে রিপোর্ট করতে বলেছে বিসিবি।
