কর্পোরেট লীগে ১২ দলের অংশগ্রহন নিশ্চিত
আসন্ন কর্পোরেট ক্রিকেট লীগে ৫টি নতুন কর্পোরেট হাউজসহ মোট ১২টি দলের অংশগ্রহন নিশ্চিত হয়েছে।
আগামী ১ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া এই কর্পোরেট লীগের নতুন দলগুলো হলো: এশিয়ান প্যাসিফিক হোটেল, হাইসেন্স কোম্পানী লিমিটেড, স্টারটেল লিমিটেড, রাজু ফিস লিমিটেড এবং চিটাগাং পোর্ট অথরিটি স্পোর্টস অ্যাসোসিয়েশন।
গত বছরের কর্পোরেট লীগে অংশ নেয়া কর্পোরেট হাউজগুলোর মধ্যে গাজী ট্যাঙ্ক, আরাফ এ্যাপারেলস, যমুনা ব্যাংক, মেট্রো রিয়েল স্টেট, সিকিউরিটি এক্সপ্রেস এবং ওরিয়ন গ্র“প এবার অনীহা প্রকাশ করায় ওই ৫টি নতুন দলকে নেয়া হচ্ছে।
কর্পোরেট লীগকে সামনে রেখে দলবদলের জন্য ১৫ সেপ্টেম্বর থেকে ১৭ সেপ্টেম্বর সময় নির্ধারণ করা হয়েছে।
