২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এশিয়ান কাপে কাতারের কাছে আবারো হারলো বাংলাদেশ

এশিয়ান কাপ কোয়ালিফাইং ম্যাচে কাতারের কাছে আবারো লজ্জাজনক পরাজয় বরণ করলো বাংলাদেশ ফুটবল দল। দোহার ঘারাফা স্টেডিয়ামে বুধবার জয় ও আলফাজদের শূণ্য গোলের বিপরীতে বাংলাদেশের জালে তিনটি গোল জড়ায় কাতারের স্ট্রাইকাররা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2006, 07:22 PM

Updated : 26 Apr 2022, 03:54 PM

এই জয়ের ফলে কাতার চারটি ম্যাচের সবকটিতেই জয়লাভ করে ১২ পয়েন্ট নিয়ে এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে উত্তীর্ণ হয়েছে। অপরদিকে আসর থেকে আগেই ছিটকে পড়া বাংলাদেশ চারটি খেলাতেই হেরে শূণ্য পয়েন্ট নিয়ে ‘এফ’ গ্র“পের পয়েন্ট তালিকার সর্বনিুে অবস্থান করছে।

খেলার ২৫ মিনিটের মাথায় প্রথম গোলটির দেখা পায় কাতার। স্ট্রাইকার হুসেইন ইয়াসের এসময় চমৎকার এক ফ্লিক শটে বাংলাদেশের গোলরক্ষক আমিনুল ইসলামকে বোকা বানিয়ে দলকে এগিয়ে নিয়ে যান। এর মাত্র ৫ মিনিট পর কাতারের অপর ফরোয়ার্ড আদেম মোহাম্মদ দ্বিতীয় গোলটি করেন। খেলার ৫২ মিনিটে তৃতীয় ও শেষ গোলটি করেন স্ট্রাইকার আল শামরি।

বাংলাদেশের স্ট্রাইকার আলফাজসহ অপরাপর ফরোয়ার্ডেরা খেলায় কয়েকটি গোলের সুযোগ পেলেও শেষপর্যন্ত কেউই কোনো গোলের দেখা পাননি।

এশিয়ান কাপের চূড়ান্ত পর্বের মুখ দেখতে না পারলেও বাংলাদেশের লজ্জা পাবার পালা সম্ভবত এখনো বাকী আছে। কারণ ১১ অক্টোবর বাংলাদেশ গ্র“পের অপর শক্তিশালী দল উজবেকিস্তানের মুখোমুখি হতে যাচ্ছে।