২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইসিসি’র বছরের উদিয়মান ক্রিকেটারদের মনোনীত তালিকায় বাংলাদেশের নাফিস

বাংলাদেশের বাঁ-হাতি ওপেনার শাহরিয়ার নাফিস এবারের আইসিসি’র উদিয়মান সেরা তরুণ ক্রিকেটারের পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2006, 09:51 PM

Updated : 26 Apr 2022, 03:54 PM

তবে এই পুরস্কার ছিনিয়ে নিতে হলে নাফিসকে মনোনীত অপরাপর সাত ক্রিকেটারকে ডিঙ্গিয়ে যেতে হবে। সেই সাত সৌভাগ্যবান হলেন, ইংল্যান্ডের স্পিনার মন্টি পানেসার, আয়ান বেল এবং অ্যালিস্টেয়ার কুক, ওয়েস্ট ইন্ডিজের দীনেশ রামদিন, শ্রীলংকার মালিঙ্গা বান্দারা ও উপল থারাঙ্গা, এবং পাকিস্তানের মোহাম্মদ আসিফ।

ফর্মের তুঙ্গে থাকা এই তরুণ বাঁ-হাতি ব্যাটসম্যান নাফিসকে সম্প্রতি বাংলাদেশ ক্রিটে বোর্ড জাতীয় দলের সহ-অধিনায়ক নির্বাচিত করেছে।

জিম্বাবুয়ে সফরে নাফিস স্বাগতিক দলের বিরুদ্ধে একদিনের ম্যাচে হার না মানা ১১৮ রান করেন।

এছাড়া এবছর এপ্রিলে দেশের মাটিতে সফরকারী অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট ম্যাচের এক ইনিংসে ১৩৮ রান করে নিজের যোগ্যতার প্রমাণ দেন। নাফিস এ পর্যন্ত ৬টি টেস্ট ম্যাচে ৪০২ রান এবং ২৫টি একদিনের ম্যাচে ৭৮৭ রান করেছেন।

২০০৪-২০০৫ ক্রিকেট বছরে এই একই পুরস্কারের জন্য বাংরাদেশের আরেক উদিয়মান ব্যাটসম্যান আফতাব আহমেদ মনোনীত হয়েছিলেন।

এই মনোনয়নের ক্ষেত্রে ২০০৫ সালের পহেলা আগস্ট থেকে ২০০৬ সালের ৮ আগস্ট পর্যন্ত ক্রিকেটারদের পারফরমেন্স বিবেচনা করা হয়েছে। এবছর ২৩ অক্টোবর আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি চলাকালীন ভারতের মুম্বাইয়ে এই পুরস্কার দেওয়া হবে।

এ বছর আইসিসি’র সেরা ক্রিকেটার অব দ্যা ইয়ারের জন্য যারা মনোনীত হয়েছেন, রিকি পন্টিং, শেন ওয়ার্ন, অ্যাডাম গিলক্রিস্ট, ব্রেট লী, মাইকেল হাসি (অস্ট্রেলিয়া), মুত্তিয়া মুরালিধরন, মহেলা জয়াবর্ধনে (শ্রীলংকা), অ্যান্ড্রু ফ্লিনটফ, মন্টি পানেসার (ইংল্যান্ড), মোহাম্মদ ইউসুফ, ইউনিস খান (পাকিস্তান), রাহুল দ্রাবিড় (ভারত) এবং মাখায়া এনটিনি (দক্ষিণ আফ্রিকা)। 

আইসিসি’র সেরা টেস্ট ক্রিকেটার অব দ্যা ইয়ারের জন্য মনোনীত হয়েছেন, মাইকেল হাসি, রিকি পন্টিং, ম্যাথু হেইডেন,  শেন ওয়ার্ন (অস্ট্রেলিয়া), অ্যান্ড্রু ফ্লিনটফ, কেভিন পিটারসেন (ইংল্যান্ড), মোহাম্মদ ইউসুফ, ইউনিস খান (পাকিস্তান), মুত্তিয়া মুরালিধরন, কুমার সাঙ্গাকারা, মহেলা জয়াবর্ধনে (শ্রীলংকা), রাহুল দ্রাবিড় (ভারত) এবং মাখায়া এনটিনি (দক্ষিণ আফ্রিকা)।

ওয়ান ডে’র সেরা ক্রিকেটার অব দ্যা ইয়ারের জন্য যারা মনোনীত হয়েছেন তারা হলেন, যুবরাজ সিং, ইরফান পাঠান,  রাহুল দ্রাবিড় (ভারত), ইনজামাম-উল হক, শহীদ আফ্রিদি, মোহাম্মদ ইউসুফ (পাকিস্তান), মাইকেল হাসি, রিকি পন্টিং, ব্রেট লী, অ্যাডাম গিলক্রিস্ট (অস্ট্রেলিয়া), শেন বন্ড (নিউজিল্যান্ড), মহেলা জয়াবর্ধনে, মুত্তিয়া মুরালিধরন, কুমার সাঙ্গাকারা (শ্রীলংকা), অ্যান্ড্রু ফ্লিনটফ, কেভিন পিটারসেন (ইংল্যান্ড), হার্সেল গিভস (দক্ষিণ আফ্রিকা)।

আইসিসি’র সেরা অধিনায়ক হিসাবে যারা মনোনয়ন পেয়েছেন তারা হলেন, ইংল্যান্ডের মাইকেল ভন, ভারতের রাহুল দ্রাবিড়, অস্ট্রেলিয়ার রিকি পন্টিং ও শ্রীলংকার মহেলা জয়াবর্ধনে।

সেরা আম্পায়ারের জন্য মনোনীতরা হলেন, অস্ট্রেলিয়ার সিমন ট্যাফেল, পাকিস্তানের আলীম দার এবং দক্ষিণ আফ্রিকার রুডি কোর্টজেন।

আইসিসি’র মনোনীত সেরা প্রমীলা ক্রিকেটাররা হলেন, অস্ট্রেলিয়ার ক্যারেন রোলটন এবং ক্যাথরিন ফিটপ্যাট্রিক, ভারতের আঞ্জুম চোপড়া এবং নীতু ডেভিড, ইংল্যান্ডের ক্ল্যারি টেইলর ও ক্যাথেরিন ব্রান্ট এবং নিউজিল্যান্ডের এমিলি ড্রুম।