অনূর্ধ্ব-১৪ মহিলা টেনিসের ফাইনালে মাসুমা ও মা হেই
রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে আয়োজিত প্যাসিফিক ফার্মাসিউটিক্যালস অনূর্ধ্ব-১৪ টেনিস প্রতিযোগিতার কিশোরী বিভাগের ফাইনালে সোমবার মাসুমা সুলতানা ও মা হেই চিং মুখোমুখি হতে যাচ্ছে।
শনিবার রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সের সেমিফাইনালে মাসুমা সাদিয়া হোসেনকে ৬--১, ২--৬ ও ৭--৫ সেটে এবং মা হেই চিং রেখা সরকারকে সরাসরি ৬--১, ৬--১ সেটে হারিয়ে প্রতিযোগিতার ফাইনালে উত্তীর্ণ হন।
প্রতিযোগিতার কিশোর বিভাগে ওমর সানি তার প্রতিদ্বন্দ্বী উষাকে ৬--২, ৬--১ সেটে, হাসিবুল প্রতিদ্বন্দ্বী মুন্নাকে ৪--৬, ৬--২ ও ৬--৩ সেটে এবং রিজমন আহসান বিপ্লব লালকে ৬--০, ১--৬ ও ৬--৩ সেটে পরাজিত করেছে।
