২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তরা হকি ক্লাবকে হারালো ফরাশগঞ্জ

মাওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত গ্রীন ডেল্টা ইনসিওরেন্স সিনিয়র ডিভিশন হকি লীগের শনিবারের খেলায় ফরাশগঞ্জ ২-০ গোলে উত্তরা হকি ক্লাবকে পরাজিত করেছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2006, 08:59 PM

Updated : 26 Apr 2022, 03:54 PM

খেলা শুরুর পাঁচ মিনিটের মাথায় রাজীব গোল করে ফরাশগঞ্জকে এগিয়ে নিয়ে যান। এর আট মিনিট পর স্ট্রাইকার ফয়সাল দ্বিতীয় ও শেষ গোলটি করেন।

দিনের অপর খেলায় ব্যাচেলর স্পোর্টিং ক্লাব ৭-০ গোলের বিশাল ব্যবধানে মুক্ত বিহঙ্গ তরুন সংঘ’কে হারিয়েছে। ব্যাচেলর স্পোর্টিং ক্লাবের পক্ষে জামি হোসেন ও আজম ২টি করে এবং ইমরান, মারুফ ও রাজীব একটি করে গোল করেন।