ফাইনালে নারায়ণগঞ্জ ঢাকার মুখোমূখি
জাতীয় ফুটবল চ্যাম্পিয়ানশীপে শুক্রবার চ্যাম্পিয়ন নারায়ণগঞ্জ স্বাগতিক সিলেটকে ১-০ গোলে পরাজিত করে ফাইনালে পৌছে গেছে।
সিলেট স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় সেমিফাইনালে আব্দুল্লাহ পারভেজ প্রথমার্ধের ১১ মিনিটের মাথায় নারায়ণগঞ্জের পক্ষে একমাত্র গোলটি করেন।
আগামী রোববার নারায়ণগঞ্জ ফাইনালে ঢাকার মুখোমুখি হবে।
