২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এএফসি অনুর্ধ্ব -১৭ ফুটবল চ্যাম্পিয়নশীপে অংশ নিতে বাংলাদেশ দল শুক্রবার সিঙ্গাপুর যাচ্ছে

সিঙ্গাপুরে ষোল জাতির অংশগ্রহণে অনুষ্ঠেয় এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) অনুর্ধ্ব -১৭ ফুটবল চ্যাম্পিয়নশীপে অংশগ্রহণের জন্য বাংলাদেশ দল শুক্রবার সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হচ্ছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2006, 09:02 PM

Updated : 26 Apr 2022, 03:54 PM

সেপ্টেম্বরের ৩ তারিখে সিঙ্গাপুরে এএফসি অনুর্ধ্ব -১৭ ফুটবল চ্যাম্পিয়নশীপ শুরু হবে। উদ্বোধনী দিনে চারটি খেলা অনুষ্ঠিত হবে। এই দিনে জালান বেশার স্টেডিয়ামে স্বাগতিক সিঙ্গাপুর কোরিয়া রিপাবলিকের বিরুদ্ধে এবং জাপান নেপালের বিরুদ্ধে মাঠে নামবে। বিশান স্টেডিয়ামের অপর দুই খেলায় ইরান ইয়েমেনের বিরুদ্ধে এবং ইরাক তাজিকিস্তানের বিরুদ্ধে খেলবে।

গ্র“প পর্যায়ে বাংলাদেশ ভিয়েতনাম, সিরিয়া এবং চীনের বিরুদ্ধে খেলবে। এই তিনটি দলের বিরুদ্ধে বাংলাদেশ দলের পারফরমেন্স বিষয়ক একটি সভায় বাংলাদেশ দলের কোচ মাহবুব হোসেন রক্সি জয়ের বিষয়ে নিশ্চিত করে কিছু না বলে ভালো পারফরমেন্স দেখানোর বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। বাংলাদেশ ফুুটবল ফেডারেশনের কার্যালয়ে আয়োজিত এই সভায় অন্যান্যদের মধ্যে বাংলাদেশ দলের প্রধান আজফার - উজ - জামান, ম্যানেজার নাজির আহমেদ অলোক এবং দলের চিকিৎসক আলী ইমরান উপস্থিত ছিলেন।

ভিয়েতনামের বিরুদ্ধে ৪ সেপ্টেম্বর বিশান স্টেডিয়ামে বাংলাদেশের প্রথম খেলাকে খুবই গুরুত্বপূর্ন বলে মনে করছেন কোচ ও জাতীয় দলের সাবেক ফুটবলার রক্সি। জয়ের মধ্য দিয়ে এই খেলা শুরু করতে পারলে বাংলাদেশ দল পরবর্তী খেলাগুলোতে ভালো করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন। বিশান স্টেডিয়ামে বাংলাদেশ দল ৬ সেপ্টেম্বর সিরিয়ার বিরুদ্ধে এভঙ ৮ সেপ্টেম্বর গ্র“পের শেষ খেলায় চীনের বিরুদ্ধে মাঠে নামবে।

এর আগে আগস্টের শুরুতে বাংলাদেশ দল ভিয়েতনামে অনুষ্ঠিত চার জাতির অনুর্ধ্ব ১৭ ফুটবল প্রতিযোগিতায় অংশ নিয়ে তৃতীয় স্থান অধিকার করে। ভিয়েতনাম এবং মিয়ানমারের বিরুদ্ধে বাংলাদেশ দল ৩-১ গোলের একই ব্যবধানে হেরে গেলেও লাওসের বিরুদ্ধে ২-১ গোলে জয়লাভ করে।

বাংলাদেশ অনুর্ধ্ব ১৭ ফুটবল দলে যেসব ফুটবলাররা স্থান পেয়েছেন তারা হলেন: তৌহিদুল আলম (অধিনায়ক) মাকসুদুর রহমান, এম নেহাল, পিন্টু কুমার দাস, মোঃ রাসেল আলম, মোস্তাফিজুর রহমান, মফিজুর রহমান, রবিন হাসান, শেখ আলমগীর কবির, মেজবেবাবুল হক, ইমন মাহমুদ, সাব্বির মাহমুদ, রাশেদুল ইসলাম, শাহরিয়ার কবির, শামসুজ্জামান সোহেল, শাহেদুল আলম, রাশেদ হোসেন, মোহাম্মদ রুবেল, সাদ্দাম হোসেন, এবং মো. হোসেন বিপ্লব।

দলের সাথে যে পাঁচজন কর্মকর্তা রয়েছেন তারা হলেন: আজফার-উজ জামান সোহরাব (দলপ্রধান), নাজির আলম অলোক (ম্যানেজার), মাহবুব হোসেন রক্সি (কোচ), শামসুজ্জামান ইউসুফ (সহকারী কোচ) এবং এম আলী ইমরান (চিকিৎসক)।