পাকিস্তান ক্রিকেট একাডেমীর কাছে বিসিবি ক্রিকেট একাডেমীর পরাজয়
শিয়ালকোটের শেখুপুরা স্টেডিয়ামে বুধবার তিনটি একদিনের ম্যাচের প্রথম খেলায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)একাডেমী দল পাকিস্তান ক্রিকেট বোর্ড একাডেমী দলের কাছে ৭ উইকেটে পরাজয় বরণ করেছে।
প্রথমে ব্যাট করতে নেমে সফরকারী বিসিবি একাডেমী দল ১৭৭ রানে অল আউট হয়ে যায়। বিসিবি দলের পক্ষে জহিরুল ইসলাম সর্বোচ্চ ৪৫ রান করেন। নাদিফ চৌধুরী ৩৩ এবং শুভ ২৩ রান করেন।
জবাবে পাকিস্তান ক্রিকেট বোর্ড একাডেমী ৩৯ ওভারে মাত্র তিন উইকেট হারিয়ে ১৭৮ রান করে ৭ উইকেটের বিশাল জয় তুলে নেয়।
বিসিবি একাডেমী দল বৃহস্পতিবার দ্বিতীয় এবং রোববার তৃতীয় এবং শেষ একদিনের ম্যাচে অংশ নেবে।
