২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বৃষ্টিতে ইউএস ওপেনের দ্বিতীয় দিনের খেলা পন্ড

ইউএস ওপেনের দ্বিতীয় দিনের খেলা বৃষ্টির কারণে পন্ড হয়ে গেছে। সারাদিন ধরে বৃষ্টিপাত হওয়ায় মাত্র ১ ঘন্টা খেলা চালিয়ে যাওয়া সম্ভব হয়েছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2006, 07:49 PM

Updated : 26 Apr 2022, 03:53 PM

বৃষ্টির কারণে সাড়ে তিন ঘন্টা দেরীতে শুরু হওয়া প্রথম খেলায় মহিলাদের সেরা বাছাই এবং উইম্বলডন শিরোপাধারী ফরাসী এমিলি ম্যরেসমো জার্মানির ক্রিস্টিনা ব্যারিওসের বিরুদ্ধে অংশ নেন। প্রথম সেটে ম্যরেসমো যখন ৪-১ সেটে এগিয়ে ছিলেন তখনই আবারো বৃষ্টি শুরু হওয়ায় খেলা ২০ মিনিটের মতো বন্ধ থাকে। এরপর খেলতে নেমে ম্যারেসমো ৬ -১ গেমে প্রথম সেটটি জিতে নেন। তবে দ্বিতীয় সেটে ক্রিস্টিনা ভালো রকমের প্রতিরোধ গড়ে তুলতে সমর্থ হন। ক্রিস্টিনা এই সেটে ৫-১ গেমে এগিয়ে থাকলেও বৃষ্টির কারণে পুনরায় খেলা পন্ড হয়ে যায়।

দিনের অপর খেলায় ২০০১ আসরের চ্যাম্পিয়ন লেইটন হিউইট স্পেনের আলবার্ট মোন্তানেজের সাথে ৫-৫ গেমের প্রথম সেটটিও বৃষ্টির কারণে পন্ড হয়ে যায়। পুরুষ বিভাগের খেলায় ফরাসি গেইল ম্যফিলস যুক্তরাষ্ট্রের মাইকেল রাসেলকে প্রথম সেটে ৬-২ গেমে পরাজিত করার পর বৃষ্টির কারণে খেলা আর এগোতে পারেনি।