২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাইজেরিয়াকে হারিয়ে বিশ্ব বাস্কেটবল চ্যাম্পিয়নশীপের কোয়ার্টার ফাইনালে জার্মানি

জাপানের রাজধানী টোকিওতে অনুষ্ঠিত বিশ্ব বাস্কেটবল চ্যাম্পিয়নশীপের তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় জার্মানি নাইজেরিয়াকে ৭৮-৭৭ পয়েন্টে হারিয়ে দিয়ে আসরের কোয়ার্টার ফাইনালে উঠেছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2006, 10:37 PM

Updated : 26 Apr 2022, 03:53 PM

জার্মানির পক্ষে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল বাস্কেট বল ফেডারেশনের (এনবিএ) ডালাস ম্যাভেরিকের নোউইটস্কি একাই ২৩ পয়েন্ট করেন।

তীব্র উত্তেজনাপূর্ণ এই খেলার শেষ ৩৫ সেকেন্ডে নাইজেরিয়া এগিয়ে যাবার সুযোগ পেলেও নাইজেরিয় তানজি এ্যায়োজোবি স্কোর করার সহজ সুযোগ নষ্ট করেন। ফলে  জার্মানির জয়ের পথ সুগম হয়ে যায়। মাত্র এক পয়েন্টের ব্যবধানে জয়লাভ করে জার্মানি।

আন্তর্জাতিক বাস্কেট বলে জার্মানি এই প্রথমবারের মতো নাইজেরিয়ার মুখোমুখি হলো। এবারের বিশ্ব চ্যাম্পিয়নশীপের টোকিও আসরে জার্মানি ৫ টি দেশের বিরুদ্ধে জয়লাভ করলেও লীগ পর্যায়ের খেলায় স্পেনের কাছে পরাজিত হলো।