২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফুটবলারদের দলবদল আবারো অনিশ্চয়তার মুখে

ফুটবলের ভেন্যু হিসেবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামকে ঘিরে বাংলাদেশ ফুটবল ফেডারেশান (বাফুফে) এবং অপরাপর বারোটি ফুটবল ক্লাবের মধ্যে যে অচলাবস্থা সৃষ্টি হয়েছে তার প্রেক্ষিতে চতুর্থবারের মতো পেশাদার ফুটবল লীগের দলবদলে অনিশ্চয়তা তৈরী হয়েছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2006, 10:18 PM

Updated : 26 Apr 2022, 03:53 PM

ইতিপূর্বে এই ১২ টি ক্লাব ঘোষণা দিয়েছিল এই বলে যে, নভেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে বাফুফে যদি বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামকে ফুটবল লীগের জন্য প্রস্তুত করতে ব্যর্থ হয় তাহলে এবারের দলবদলে তারা অংশ নেবে না। এরপরও পহেলা সেপ্টেম্বর থেকে দলবদলের কথা থাকলেও ভেন্যু সংক্রান্তজটিলতা নিয়ে বাফুফে সংশ্লিষ্ট ১২ টি ক্লাবের সাথে কোনো মীমাংসায় আসতে পারেনি। তাছাড়া ভেন্যু হিসেবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামকে ফুটবল লীগের উপযোগী করে গড়ে তোলার দায়িত্ব জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) হাতে থাকলেও বাফুফে এ বিষয়ে এখনো পর্যন্ত এনএসসির সাথে কোনোরকম যোগাযোগ করেনি। ফলে দলবদলের বিষয়টি চতুর্থবারের মতো পিছিয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।

এবিষয়ে ১২ টি ক্লাবের সমন্বয়ক এবং মোহামেডান স্পোর্টিং ক্লাবের যুগ্ম সম্পাদক মোস্তাকুর রহমান বলেন, বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের বিষয়ে বাফুফে এখোনো কোনো সিদ্ধান্ত না নেওয়ায় নিশ্চিতভাবেই দলবদলের দিন আবারো পিছিয়ে যাবে।

মোস্তাকুর রহমান আরো বলেন, ২২ আগস্ট বাফুফের একটি মিটিংয়ের মাধ্যমে তারা জানতে পারেন যে, বাফুফে জানুয়ারির আগে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামকে ফুটবল লীগের উপযোগী করে গড়ে তুলতে পারবে না। তিনি জানান এই মিটিংয়ে বাফুফে ১২ টি অংশগ্রহণকারী দলের প্রতিনিধিদের ডেকে এবারের দলবদলে তারা অংশ নিতে চায় কিনা সে সম্পর্কে জানতে চায়। প্রতিনিধিরা দলবদলের জন্য এই শর্তে রাজী হয়, বাফুফে নির্ধারিত দিনে লীগ শুরু করতে ব্যর্থ হলে প্রত্যেক দলকে প্রতিদিন কুড়ি হাজার টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে।

এদিকে বর্তমানে এনএসসির তত্ত্বাবধানে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের মাঠের চারপাশ জুড়ে এ্যাথলেটিকসের ট্র্যাক বসানোর কাজ চলছে। ধারণা করা হচ্ছে নভেম্বর মাসের শেষ নাগাদ ট্র্যাক বসানোর কাজটি শেষ হতে পারে। ফলে নির্ধারিত সময়ে লীগ অনুষ্ঠানের কোনো সম্ভাবনাই থাকছে না। তবে অনেকেই মনে করছেন ক্লাবগুলো খেলা অনুষ্ঠানের বিষয়ে লোক দেখানো চেষ্টা চালিয়ে গেলেও প্রকৃতপক্ষে তারা এবং বাফুফে উভয়েই এবারের সংসদ নির্বাচনের পর খেলা অনুষ্ঠানের জন্য হীন তৎপরতা চালাচ্ছে।