২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আর্সেনালকে ১-০ গোলে হারিয়ে দিয়েছে ম্যানচেস্টার সিটি

গোল করার অনেকগুলো সুযোগ নষ্ট করার মাশুল শেষপর্যন্ত দিতেই হলো তারকা নির্ভর আর্সেনালের। ম্যানচেস্টার সিটির কাছে ১-০ গোলে হেরে গিয়ে লীগের শুরুতেই পিছিয়ে পড়লো তারা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2006, 06:52 PM

Updated : 26 Apr 2022, 03:53 PM

খেলার প্রথমার্ধেই আর্সেনালের ফরাসি স্ট্রাইকার থিয়েরি অঁরি দুই দুইবার ম্যনচেস্টার সিটির গোলরক্ষক নিকি ওয়েভারকে একা পেয়েও গোল করতে ব্যর্থ হন। খেলার ১৪ মিনিটি গোল করার প্রথম সুযোগটি পান অঁরি। এ সময়ে সতীর্থ আলেকজান্দারের পাসটি টেনে গোলমুখে নিয়ে যান তিনি। কিন্তু শেষপর্যন্ত গোলরক্ষক নিকি বলটি রুখে দিতে সমর্থ হন। অঁরির দ্বিতীয় সুযোগটিও চমৎকার নৈপুণ্যের সাথে নস্যাৎ করেন নিকি ওয়েভার। এরপর সতীর্থ স্ট্রাইকার রবিন ভ্যান পার্সির জোরালো শটটি বারে লেগে ফিরে আসে। অপর সতীর্থ কোলো ট্যুরের হেড ক্রসবারে লেগে ফিরে আসলে আবারো নিশ্চিত গোল থেকে বঞ্চিত হয় বার্সেলোনা।

আর্সেনাল তাদের এতগুলো সুযোগ কাজে লাগাতে না পারলেও ম্যানচেস্টার সিটি কিন্তু একটি পেনাল্টির সুযোগকে সদ্ব্যবহার করেই জয় ছিনিয়ে এনেছে। ট্রেভর সিনক্লেয়ারকে আর্সেনাল ডিফেন্ডার জাস্টিন ফাউল করলে রেফারী ম্যানচেস্টার সিটির পক্ষে পেনাল্টির নির্দেশ দেন। আর পেনাল্টি থেকে জয়সূচক গোলটি করতে মোটেই ভুল করেননি ম্যান সিটির স্ট্রাইকার জোয়ে বার্টন।