নাসিরের অপরাজিত সেঞ্চুরিতে সুবিধাজনক অবস্থানে পাকিস্তান ক্রিকেট একাডেমি
পাকিস্তানের তরুণ ক্রিকেটার নাসিরের অপরাজিত ১২৫ রানের উপর ভর করে দ্বিতীয় এবং শেষ চারদিনের ম্যাচের দ্বিতীয় দিন শেষে পাকিস্তান ক্রিকেট একাডেমি দল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) একাডেমি দলের বিরুদ্ধে সুবিধাজনক অবস্থায় রয়েছে।
দিনশেষে পাকিস্তান মাত্র ১ উইকেট হারিয়ে ২৭৪ রান সংগ্রহ করেছে। নাসির অপরাজিত ১২৫ রানে এবং সতীর্থ ওসমান অপরাজিত ৩৮ রানে ক্রিজে রয়েছেন।
এর আগে খেলার প্রথম ইনিংসে বিসিবি একাডেমি দল সবকটি উইকেট হারিয়ে ২৮৫ রান সংগ্রহ করে। বৃহস্পতিবার দিন শুরুতে বিসিবি একাডেমি দলের রান ৫ উইকেটে ২৪১ থাকলেও শেষ ৫ উইকেটে ব্যাটসম্যানরা মাত্র ৪৪ রান যোগ করতে সক্ষম হয়।
বিসিবির পক্ষে নাজমুস সাদাত ৬৪ রান, নাদিফ চৌধুরী ৫৭ রান, জহিরুল ৫৩ এবং সগির ৪৬ রান করেন।
