২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনাকে হারিয়ে জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশীপের সেমিফাইনালে নারায়ণগঞ্জ

সিলেট স্টেডিয়ামে যুবক ফোন জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশীপের ‘বি’ গ্র“পের খেলায় নারায়ণগঞ্জ জেলা গতবারের চ্যাম্পিয়ন খুলনা জেলাকে একমাত্র গোলে হারিয়ে আসরের প্রথম দল হিসেবে সেমিফাইনালে উঠেছে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2006, 08:18 PM

Updated : 26 Apr 2022, 03:53 PM

নারায়ণগঞ্জের জাতীয় দলের মিডফিল্ডার আবুল হোসেন খেলার ২৬ মিনিটে খেলার একমাত্র জয়সূচক গোলটি করেন।

নারায়ণগঞ্জ জেলা এপর্যন্ত দুটি খেলাতেই জয়লাভ করে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে অবস্থান করছে। একটি জয় এবং একটি পরাজয় নিয়ে খুলনা জেলার সংগ্রহ এখন তিন পয়েন্ট।