২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইংল্যান্ড-পাকিস্তানের টেস্টে অস্ট্রেলিয়ান আম্পায়ার ড্যারিল হেয়ারকে নিয়োগ না দেয়ার দাবী আইসিসি প্রত্যাখান করেছে

ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য ইংল্যান্ড ও পাকিস্তানের পরবর্তী টেস্টখেলাগুলোতে অস্ট্রেলিয়ান আম্পায়ার ড্যারিল হেয়ারকে নিয়োগ না দেয়ার জন্য পাকিস্তান যে দাবী জানিয়েছিল আন্তর্জার্তিক ত্রি“কেট কাউন্সিল (আইসিসি) তা প্রত্যাখান করেছে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2006, 03:20 PM

Updated : 26 Apr 2022, 03:53 PM

ইংল্যান্ডের বিরুদ্ধে অনুষ্ঠিতব্য চতুর্থ টেস্টে অস্ট্রেলিয়ান আম্পায়ার ড্যারিল হেয়ারের বির্তকিত ভূমিকার জন্য পাকিস্তান দল এ দাবী জানিয়েছে।

বল টেম্পরিংয়ের অভিযোগের কারণে পাকিস্তান ওভাল টেস্টের চতুর্থ দিনে চা বিরতির পর  ফিল্ডিং করতে অস্বীকৃতি জানালে অস্ট্রেলিয়ান আম্পায়ার ড্যারিল হেয়ার ও আম্পায়ার বিলি ডকট্রোভ ইংল্যান্ডকে চতুর্থ টেস্টের বিজয়ী দল হিসেবে ঘোষনা করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে আইসিসি।

আইসিসি নির্বাহী প্রধান ম্যালকম স্পিড এক বিবৃতিতে জানান, স্টেডিয়াম ভর্তি দর্শকের সামনে খেলাটি এমন ভাবে শেষ হওয়া একটি দুঃখজনক ঘটনা। মাঠে আম্পায়ারের নেওয়া সিদ্ধান্তকে বাতিল বা উল্টে দেওয়ার কোন ক্ষমতা আইসিসির নেই। মাঠেই আম্পায়ার সিদ্ধাস্ত নিবে কোন খেলাটি নিরপেক্ষ বা কোনটি নিরপেক্ষ না এবং খেলার ফলাফল কি হবে। এই আইনের আওতায় অস্ট্রেলিয়ান আম্পাায়ার ড্যারিল হেয়ার ও আম্পাায়ার বিলি ডকট্রোভ ইংল্যান্ডকে চতুর্থ টেস্টের বিজয়ীদল হিসেবে ঘোষনা করার সিদ্ধান্তটি সঠিক ছিল।

শুত্র“বার লন্ডনে আইসিসির শুনানির দিন পাকিস্তান দলের অধিনায়ক ইনজামাম-উল- হক উপস্থিত ছিলেন। শুনানিতে পাকিস্তান ওভাল টেস্টের চতুর্থ দিনে চা বিরতির পর  ফিল্ডিং করতে অস্বীকৃতি জানিয়ে খেলাবানচালের অভিযোগ ও বলের  আকৃতি পরিবর্তনের অভিযোগ নিয়ে আলোচনা হয়।

ইনজামাম-উল হকের বিরুদ্ধে বল টেম্পরিং ও খেলা বানচালের অভিযোগ প্রমানিত হলে ৮টি একদিনের ম্যাচ ও চারটি টেস্টের জন্য তাকে অযোগ্য ঘোষনা করা হতে পারে। তার বিরুদ্ধে বল টেম্পরিংয়ের অভিযোগ প্রমানিত হলে  আগামী সপ্তাহ থেকে  একদিনের যে সিরিজ অনুষ্ঠিত হবে তা থেকে তার দলকে প্রত্যাহার করা হতে পারে বলে তিনি সর্তক করে দিয়েছেন। ইনজামাম-উল হক বলেন,শুনানির ফল যাই হোক না কেন আমাদের এতে কোন কায়েমী স্বার্থ নেই। কিন্তু আমরা আশা করব শুনানি প্রত্রি“য়াটি নিরপেক্ষ হবে এবং এই সব ইস্যু মোকাবেলার ক্ষেত্রে আমাদের যে প্রত্রি“য়া এটি তাকে আরও শক্তিশালী করবে।