২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এসএ ফুটবল থেকে ছিটকে পড়লো বাংলাদেশ: সেমিফাইনালে ভারত

দশম দক্ষিণ এশিয় (এসএ) গেমসের ফুটবল প্রতিযোগিতায় গ্রুপ ‘বি’ এর শেষ ম্যাচে ভারতের কাছে ২-১ গোলে হেরে আসর থেকে ছিটকে পড়েছে বাংলাদেশ।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2006, 07:15 PM

Updated : 26 Apr 2022, 03:52 PM

প্রথমার্ধের খেলায় বাংলাদেশ ২-০ গোলে পিছিয়ে ছিল। তবে দ্বিতীয়ার্ধের খেলায় পেনাল্টি থেকে বাংলাদেশ একটি গোল শোধ করতে সক্ষম হয়। বাংলাদেশের অধিনায়ক ফিরোজ মাহমুদ টিটু এই গোলটি করেন।

নবম সাফ গেমসে বাংলাদেশ গ্র“প পর্যায়ের খেলায় হেরে আসর থেকে ছিটকে পড়েছিল। এবারের আসরে ঠিক একই ঘটনার পুনরাবৃত্তি হলো।

এদিকে বাংলাদেশের বিরুদ্ধে জয়লাভ করে ভারত তিন খেলায় ৪ পয়েন্ট নিয়ে আসরের সেমিফাইনালে পৌঁছে গেছে। গ্র“প বি এর অপর দুটি দল নেপাল ও আফগানিস্তানের মধ্যেকার খেলাটি ড্র হওয়ায় গোল ব্যবধানে নেপাল সেমিফাইনালে উত্তীর্ণ হয়েছে।

সাফ গেমসের ইতিপূর্বের ইতিহাসে ভারতের সাথে খেলায় বাংলাদেশের হারের সংখ্যাই বেশী। কিন্তু এবারে ক্রুসিয়ানির দল বলতে গেলে ভারতের অনুর্ধŸ ২০ দলের কাছে পরাজয়বরণ করলো। 

আসরের সেমিফাইনালে উঠতে এই খেলায় বাংলাদেশ এবং ভারত- উভয় দেশের জন্য জয়ী হওয়াটা জরুরী ছিল। এর আগে বাংলাদেশ গ্র“প ‘বি’এর নেপাল এবং আফগানিস্তানের সাথে ড্র করে পয়েন্টে পিছিয়ে পড়ে। ভারতও তাদের আগের দুটি খেলায় ড্র করে পিছিয়ে পড়ে। সমান সংখ্যক পয়েন্ট নিয়ে ভারত ও বাংলাদেশ মুখোমুখি হয়।