জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশীপের চূড়ান্ত পর্বে রিতুর হ্যাট্রিক
সিলেট স্টেডিয়ামে অনুষ্ঠিত জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশীপের চূড়ান্ত পর্বে গ্র“প পর্যায়ের খেলায় স্ট্রাইকার রিতুর হ্যাট্রিকের সুবাদে নারায়ণগঞ্জ জেলা জয়পুরহাট জেলার বিরুদ্ধে ৭--১ গোলের বিশাল ব্যবধানে জয়লাভ করেছে।
খেলার প্রথমার্ধের ১৩ মিনিটে নারায়ণগঞ্জের মোহাম্মদ হানিফ গোল করে দলকে এগিয়ে নেন। খেলার ৩৪ মিনিটে সতীর্থ আবুল হোসেন দ্বিতীয় গোলটি করেন।
দ্বিতীয়ার্ধের শুরুতেই নারায়ণগঞ্জ আরো আক্রমণাত্মক খেলা শুরু করে। ফলও আসে এক মিনিটের মধ্যেই। খেলার ৪৬ মিনিটে জাতীয় দলের সাবেক ফুটবলার রিতু তার প্রথম গোলটি করেন। এরপর খেলার ৬৩ মিনিটে রিতু তার দ্বিতীয গোলটি করে দলকে ৪-০ গোলের ব্যবধানে নিয়ে যান।
চতুর্থ গোলের মাত্র তিন মিনিট পর সতীর্থ মিথুন চৌধুরী আরেকটি গোল করেন। আর এই গোলের সাত মিনিটের মাথায় নারায়ণগঞ্জের জাকির আরেকটি গোল করেন।
খেলা শেষের দুই মিনিট আগে রিতু তার হ্যাট্রিক গোলটি করেন। খেলার ইনজ্যুরি টাইমে পাসবন হোসেন জয়পুরহাটের পক্ষে একমাত্র গোলটি করেন।
