২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পরিত্যক্ত ম্যাচগুলো পরবর্তীতে না খেললে শাস্তির মুখে পড়তে পারে প্রোটিয়ারা: আইসিসি

ত্রিদেশীয় ইউনিটেক সিরিজে অংশগ্রহণকারী দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার মধ্যেকার স্থগিত হয়ে যাওয়া ম্যাচগুলো ভবিষ্যতে খেলতে ব্যর্থ হলে প্রোটিয়াদের দল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)’এর শাস্তির মুখে পড়তে পারে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2006, 11:58 AM

Updated : 26 Apr 2022, 03:52 PM

শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার মধ্যে ত্রিদেশীয় একদিনের আন্তর্জাতিক সিরিজের ম্যাচগুলো ভবিষ্যত সফরসূচীর সাথে যুক্ত করতে ব্যর্থ হলে শাস্তির হতে পারে প্রোটিয়াদের। আইসিসি’র মিডিয়া ম্যানেজার ব্রায়ান মারগাট্রয়োড এই তথ্য জানান।

ব্রায়ান বলেন, “নির্দিষ্ট সময়ের মধ্যে দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা ত্রিদেশীয় সিরিজের স্থগিত হওয়া ম্যাচগুলোর আয়োজনের বিষয়ে একমত হতে না পারলে বিষয়টি আইসিসি শৃঙ্খলা রক্ষা কমিটির কাছে পেশ করা হবে।”

তিনি আরো জানান, এই ম্যাচগুলো ভবিষ্যত সফরসূচীতে (এফটিপি) অর্ন্তভূক্ত ছিল। দক্ষিণ আফ্রিকান ক্রিকেট কর্তৃপক্ষ ‘ক্রিকেট সাউথ আফ্রিকা’ (সিএসএ) এবং লঙ্কান ক্রিকেট বোর্ড (এসএলসি)’কে আলোচনার মাধ্যমে ম্যাচগুলো পরবর্তীতে আয়োজনের ব্যবস্থা করতে হবে বলে তিনি জানান।

কলম্বোতে সোমবার বোমা বিস্ফোরণের কারণে দক্ষিণ আফ্রিকা দল দেশে ফিরে গেলেও ভারতীয় দল এখনও কলম্বোতে অবস্থান করছে এবং স্বাগতিক শ্রীলঙ্কার বিরুদ্ধে তারা তিনটি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলবে ।