২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লিভারপুলে যোগ দিচ্ছেন ওলন্দাজ স্ট্রাইকার কুয়েট

ওলন্দাজ স্ট্রাইকার ড্রিক কুয়েটকে দলে নিচ্ছে ইংলিশ ক্লাব লিভারপুল। কুয়েটের বর্তমান ক্লাব ফেয়েনোর্ডের সাথে এখন শুধু ট্রান্সফার ফি’র বিষয়ে আলোচনা বাকি রয়েছে বলে লিভারপুল ক্লাব সূত্রে জানা যায়।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2006, 10:19 AM

Updated : 26 Apr 2022, 03:52 PM

বিশ্বকাপ ফুটবলে অংশ নেওয়া হল্যান্ডের স্ট্রাইকার কুয়েট যদি লিভারপুলে যোগ দেয় তাহলে ফার্নান্দো মরিয়েন্থেস এবং দিবরিল সিসের দল ছেড়ে চলে যাওয়া পর ফলে সৃষ্ট অভাব মিটা যাবে বলে মনে করেন ম্যানেজার রাফায়েল বেনিতেজ।

লিভারপুল ক্লাবের ওয়েবসাইট সূত্রে জানা যায়, ২৬ বছর বয়সি কুয়েট লিভারপুলে যোগ দেওয়ার বিষয়ে ব্যক্তিগতভাবে রাজি হয়েছে।   

কুয়েটও ইতোমধ্যে এনফিল্ডে যোগ দেওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

ডুব্লিনে আয়ারল্যান্ডের বিরুদ্ধে একটি প্রীতি ম্যাচে ৪ - ০ গোলে হল্যান্ড জয়ী হওয়ার পর কুয়েট বলেন, “আমি স্বপ্নে যে ধরনের ক্লাব দেখি লিভারপুল ঠিক সেইরকম।”

তিনি আরও বলেন, “বিদেশের মাটিতে ফুটবল খেলার মজাটাই অন্যরকম। লিভারপুল একটি চমৎকার দল। সুনাম, ভাল সমর্থক এবং অসাধারণ ইতিহাস রয়েছে লিভারপুলের। এই ধরনের ক্লাবের পক্ষে খেলা সম্মানের বিষয়।”

অপরদিকে অপর ইংলিশ ক্লাব নিউক্যাসেল ইউনাইটেড চাচ্ছে কুয়েটকে দলে নিতে। কুযেটের সাথে যোগাযোগ করার জন্য নিউক্যাসেলের ম্যানেজার গ্লেন রোডার ও চেয়ারম্যান ফ্রেডি শেফার্ড ডুব্লিনেও গিয়েছিলেন।