২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তান একাডেমি দলের বিরুদ্ধে সুবিধাজনক অবস্থানে বিসিবি ক্রিকেট একাডেমি দল

করাচীতে অনুষ্ঠিত প্রথম চারদিনের ক্রিকেটের প্রথম দিনে জহিরুল ইসলামের অপরাজিত ৯৬ রানের ওপর ভর করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড একাডেমি দল পাকিস্তান ক্রিকেট একাডেমির বিরুদ্ধে সুবিধাজনক অবস্থানে রয়েছে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2006, 09:44 PM

Updated : 26 Apr 2022, 03:52 PM

বিসিবি একাডেমি দল দিন শেষে ৮৫ ওভারে ছয়টি উইকেট হারিয়ে ২৩০ রান সংগ্রহ করেছে। বৃষ্টির কারণে প্রথম দিনের খেলা ৫ ওভার বাকি থাকতেই শেষ করা হয়।

দিন শেষে জহিরুল ইসলাম অপরাজিত ৯৬ রানে এবং মোশাররফ রুবেল ৬ রানে ক্রিজে রয়েছেন। এর আগে বিসিবি একাডেমি দলের পক্ষে নাদিফ চৌধুরী ৫৫ রান, নাজমুস সাদাত ৩৩ পাভেল ১৬ এবং অধিনায়ক মেহরাব হোসেন জুনিয়র এক রান করেন।