২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চ্যাম্পিয়ন্স ট্রফি’র আগে ভারতীয় দলের ডোপিং টেস্ট

চলতি বছরের অক্টোবর--নভেম্বর মাসে ভারতে দশজাতির অংশগ্রহণে অনুষ্ঠেয় আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার আগে ১৪ সদস্য বিশিষ্ট ভারতীয় দলের সকল সদস্যের ডোপিং টেস্ট করানো হবে বলে ভারতীয় ক্রিকেট বোর্ড সূত্রে জানা যায়।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2006, 08:40 AM

Updated : 26 Apr 2022, 03:52 PM

ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)’এর সেক্রেটারি নিরঞ্জণ শাহ বলেন, “আমরা এ সব বিষয় নিয়ে চিন্তা--ভাবনা করছি। টুর্নামেন্টে অংশগ্রহণকারী সকল খেলোয়াড়ের প্রস্রাবের নমুনা ডোপিং টেস্টের জন্য আমরা মালয়শিয়া কিংবা ব্যাংক পাঠিয়ে দিবো। শুধু শুধু কেন আমরা ঝুকি নিবো ?”

বিশ্ব মাদক বিরোধী সংস্থা (ডব্লিউএডিএ)’এর আইন ও দিকনির্দেশনা অনুযায়ী আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)’র তত্ত্বাবধানে ক্রিকেট খেলায় ডোপিং টেস্ট এর আগেও করানো   হয়েছে।

২০০৩ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিয় বিশ্বকাপ ক্রিকেটে অসি লেগস্পিনার শেন ওয়ার্নের ডোপিং টেস্টের ফলাফল পজিটিস হওয়ায় একটি ম্যাচেও অংশ নিতে দেয়নি আইসিসি। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

৫ ও ৬ সেপ্টেম্বর একই দিনে চ্যাম্পিয়ন্স ট্রফি ও কুয়ালালামপুরে ১২ থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠেয় ত্রিদেশীয় ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহণকারী ভারতীয় দলের সকল খেলোয়াড়দের ডোপিং টেস্ট করানো হবে বলে নিরঞ্জণ শাহ জানান।

টুর্নামেন্টে অংশগ্রহণকারী অন্যান্য দলের খেলোয়াড়দেরও ডোপিং টেস্ট নেওয়া হবে যা সেপ্টেম্বর মাসে প্রকাশ করবে আইসিসি।

আহমেদাবাদ, মোহালি, জয়পুর ও মুম্বাইয়ে সাত অক্টোবর থেকে পাঁচ নভেম্বর পর্যন্ত ক্রিকেটের দ্বিতীয় বৃহত্তম আসর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হবে।