২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শুক্রবার কলম্বোয় দক্ষিণ এশিয় গেমস-এর আনুষ্ঠানিক শুভ উদ্বোধন

আট জাতির অংশগ্রহণে শুক্রবার শ্রীলংকার রাজধানী কলম্বোয় দশম দক্ষিণ এশিয় ক্রীড়া প্রতিযোগিতা আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2006, 07:57 PM

Updated : 26 Apr 2022, 03:52 PM

শ্রীলংকার প্রেসিডেন্ট মাহেন্দ্র রাজাপাকসে ১৮ আগস্ট সুগাঁথা স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে দক্ষিণ এশিয় গেমসের উদ্বোধন ঘোষণা করবেন। তবে এরইমধ্যে দক্ষিণ এশিয় গেমসের ফুটবল এবং ব্যাডমিন্টন প্রতিযোগিতা শুরু হয়ে গেছে।

ইসলামাবাদে অনুষ্ঠিত নবম সাফ গেমসের সাঁতারে স্বর্ণপদক বিজয়ী সাতারু রুবেল রানা বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন এবং উদ্বোধনী দিনের মার্চ পাস্টে বাংলাদেশের পতাকা বহন করবেন।

বাংলাদেশের ফুটবল, শ্যুটিং, ব্যাডমিন্টন, সাাঁতার, কাবাডি (মহিলা ও পুরুষ), ভারোত্তোলন, মুষ্টিযুদ্ধ, এবং টেবিল টেনিস দল ইতিমধ্যেই শ্রীলংকায় পৌঁছেছে। বাংলাদেশের স্কোয়াস দলের পাঁচজন খেলোয়াড়সহ মহিলা কাবাডি দলের দুইজন খেলোয়াড় বৃহস্পতিবার কলোম্বোর উদ্দেশ্যে রওনা হয়েছেন।

এ ছাড়া হকি, সাইক্লিং, ভলিবল, কারাত, বর্শা নিক্ষেপ, এ্যাথলেটিক, টাইকন্ডো, কুস্তি এবং জুডো- এই নয়টি দল পরবর্তীতে বিভিন্ন সময়ে শ্রীলংকায় বাংলাদেশ দলের সাথে যোগ দেবে। বাংলাদেশ দক্ষিণ এশিয় গেমসের মোট ২০ টি ইভেন্টের মধ্যে নৌকা বাইচ এবং উশু ব্যতিত মোট ১৮ টি ইভেন্টে অংশ নেবে।

প্রসঙ্গত, যুদ্ধবিদ্ধস্ত আফগানিস্তান সম্প্রতি দক্ষিণ এশিয় দেশ হিসেবে আবির্ভূত হওয়ায় দেশটি প্রথমবারের মতো দক্ষিণ এশিয় ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। একারণেই দক্ষিণ এশিয়ার এই বৃহত্তম ক্রীড়া প্রতিযোগিতা তার ‘সাফ গেমস’ নামের পরিবর্তে এবার থেকে ‘দক্ষিণ এশিয় গেমস’ নামে পরিচিতি পেতে যাচ্ছে।