স্বেচ্ছায় অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার পর পদে পদে উপেক্ষিত বেকহ্যাম
ডেভিড বেকহ্যাম ইংল্যান্ড জাতীয় ফুটবল দলের নেতৃত্ব স্বেচ্ছায় ছেড়ে দেওয়ার পর বার বার উপেক্ষিত হচ্ছেন।
ইংল্যান্ড ফুটবল দলের নতুন ম্যানেজার স্টিভ ম্যাকক্লার্ক আগামী বিশ্বকাপ ফুটবলে সফলতা পাওয়ার লক্ষ্যে তরুণ ও প্রতিভাবান খেলোয়াড়দের নিয়ে নতুনভাবে দল সাজিয়েছেন। তার সেই দলে জায়গা হয়নি বেকহ্যামের।
আর এবার নিজ ক্লাব রিয়াল মাদ্রিদেও উপেক্ষিত হচ্ছেন বেকহ্যাম। স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের নতুন কোচ ফাবিও ক্যাপেলো ইচ্ছা, ডেভিড বেকহ্যামের স্থলে রিয়ালের পক্ষে রাইট-উইংগার খেলোয়াড় হিসাবে ব্রাজিলীয় ফুটবলার সিসিনহোকে মাঠে নামানোর।
যুক্তরাষ্ট্র সফরে সল্ট লেক শহরে রিয়াল মাদ্রিদ ও সল্ট লেক দলের মধ্যে অনুষ্ঠিত শেষ প্রীতি ম্যাচটি খেলার দিন বেকহ্যামের স্থলে মাঠে নামেন সিসিনহো। তবে দ্বিতীয়ার্ধে বদলি খেলোয়াড় হিসাবে বেকহ্যাম মাঠে নামেন। রিয়াল মাদ্রিদ ম্যাচটিতে ২ - ০ গোলে সাল্ট লাকি দলকে পরাজিত করেছিল।
সিসিনহো বলেন, “বেকহ্যাম একজন চমৎকার খেলোয়াড়। আমরা সকলেই তা জানি। কিন্তু নতুন কোচ আমাকে যে পজিশনে আমাকে খেলাতে চান আমি সেখানেই খেলবো।”
