২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার মধ্যেকার ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচ স্থগিত

কলম্বোতে মঙ্গলবার শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার মধ্যেকার ত্রিদেশীয় ইউনিটেক একদিনের আন্তর্জাতিক সিরিজের প্রথম ম্যাচটি স্থগিত করা হয়েছে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2006, 12:40 PM

Updated : 26 Apr 2022, 03:52 PM

সোমবার খারাপ আবহাওয়া ও বৃষ্টির কারণে স্বাগতিক শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার মধ্যেকার উদ্বোধনী ম্যাচটি মুলতবি করার পর মঙ্গলবার ম্যাচটি আয়োজন করার কথা ছিল।

কিন্তু আবহাওয়া স্বাভাবিক হয়ে আসলেও কলম্বোতে সোমবারের বোমা বিস্ফোরণের ফলে সফরকারী প্রোটিয়ারা উদ্বিগ্ন হওয়ায় ম্যাচটি আয়োজন করা সম্ভব হয়নি।

শ্রীলঙ্কান বোর্ড কর্মকর্তা জানান, সাময়িকভাবে ম্যাচটি মুলতবি করা হয়েছে এবং দক্ষিণ আফ্রিকা যদি শ্রীলঙ্কা সফর বজায় রাখে তাহলে পরে দিন ঠিক করে ম্যাচটি খেলা হবে।