২০০৮ সালের ইউরো কাপের পর অবসর নেবেন জার্মান গোলরক্ষক লেম্যান
২০০৮ সালে অস্ট্রিয়া ও সুইজারল্যান্ডে অনুষ্ঠেয় ইউরোপীয় চ্যাম্পিয়ন্স টুর্নামেন্টের পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর গ্রহণ করবেন জার্মানির গোলরক্ষক জেন্স লেম্যান।
২০০৮ সালের ইউরো চ্যাম্পিয়ন্স ফুটবলের সময় আর্সেনালের গোলরক্ষক লেম্যানের বয়স হবে ৩৮ বছর। তাই দেশ ও ক্লাবের পক্ষে অবসর নেওয়ার এটাই উপযুক্ত সময় বলে মনে করেন জার্মানির বিশ্বকাপ নায়ক লেহম্যান।
লেহম্যান বলেন, “আমার মূল লক্ষ্য ছিল বিশ্বকাপ ফুটবলে অংশ নেওয়া এবং আমি তা করতে সমর্থ হয়েছি। আমার বয়স যদি ৩০ বছর হত তাহলে খেলা চালিযে যাওয়ার কথা চিন্তা করতে পারতাম। কিন্তু দু’বছর আগে ইউরোপীয় চ্যাম্পিয়ন্স আসর চলাকালে আমার বয়স ছিল ৩৬ বছর। তাই ২০০৮ সালের ইউরো ফুটবলের পর জার্মান জাতীয় দল থেকে অবসর নেওয়া চিন্তা করঠি আমি।
জার্মানিতে অনুষ্ঠিত ২০০৬ সালের বিশ্বকাপ ফুটবলে অভিজ্ঞ গোলরক্ষক অলিভার কানকে পেছনে ফেলে এক নম্বর গোলরক্ষক হিসাবে ক্লিন্সম্যানের তত্ত্বাবধানে গড়া জার্মান দলে জায়গা পান জেন্স লেহম্যান।
লেহম্যান জার্মান ক্লাব স্কালকের পক্ষে ২০০৪ সালে পেশাদার ফুটবল খেলা শুরু করলেও পরে তিনি এসি মিলান ও বরুসিয়া ডর্টমুন্ডের পক্ষেও খেলেন।
