২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেপালের সাথে ১-১ গোলে ড্র করে বাংলাদেশের সাফ গেমসে যাত্রা শুরু

দক্ষিণ এশীয় অনুর্ধ্ব-২৩ ফুটবল প্রতিযোগিতায় বাংলাদেশ জাতীয় দল নেপালের সাথে ১-১ গোলে ড্র করে যাত্রা শুরু করেছে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2006, 11:01 PM

Updated : 26 Apr 2022, 03:51 PM

শ্রীলংকার রাজধানী কলোম্বোয় সোমবার অনুষ্ঠিত ওই খেলার দশ মিনিটের মাথায় স্ট্রাইকার ফয়সাল মাহমুদ গোল করে বাংলাদেশকে এগিয়ে নেয়। কিন্তু দ্বিতীয়ার্ধের শেষ মূহুর্তে পেনাল্টি থেকে গোল করে খেলায় সমতা আনে নেপাল।

নেপালের বিরুদ্ধে বাংলাদেশ দলের যে এগারো জন ফুটবলার মাঠে নামেন, তারা হলেন: শাকিল, টিটো, ফয়সাল মাহমুদ, আরমান আজিজ, এমিলি, আরিফ, জাহিদ, তপু, ওয়ালী ফয়সাল, উজ্জ্বল এবং সিরাজী।