ইংল্যান্ড সফরের জন্য প্রস্তুত আসিফ ও নাভেদ
পাকিস্তানের পেস বোলার মোহাম্মদ আসিফ ও রানা নাভেদ সুস্থ হয়ে উঠেছেন এবং উভয়ই সোমবার ইংল্যান্ডের উদ্দেশ্যে রওনা হয়ে গেছেন বলে জানান প্রধান নির্বাচক ওয়াসিম বারি।
পাকিস্তান দল পরিচালনা কমিটি আসিফ ও নাভেদের ইনজুরি কাটিয়ে সুস্থ হয়ে ওঠার বিষয়টি নিশ্চিত করার পর সোমবার উভয়ই ইংল্যান্ডের উদ্দেশ্যে রওনা হয়ে গেছেন এবং তারা বৃহস্পতিবার থেকে ওভালে অনুষ্ঠেয় চতুর্থ ও শেষ টেস্ট ম্যাচটি খেলতে পারেন বলে জানান ওয়াসিম বারি।
কনুইয়ের ইনজুরির কারণে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের আগে দেশে ফিরে যান আসিফ। তবে রানা নাভেদ গোড়ালির ইনজুরির কারণে ইংল্যান্ড সফরে পাকিস্তান দলে জায়গা পাননি।
আসিফ, নাভেদ ও শোয়েব আকতারের অনুপস্থিতিতে সফরকারী পাকিস্তান দ্বিতীয় ও তৃতীয় টেস্টে ইংল্যান্ডের কাছে ধরাশায়ী হয়।
