ইউনিটেক কাপ: বৃষ্টির কারণে শ্রীলংকা ও দক্ষিণ আফ্রিকার খেলা পন্ড
বৃষ্টির কারণে কলম্বোতে ত্রিদেশীয় সিরিজ ইউনিটেক কাপের প্রথম খেলাটি অনুষ্ঠিত হতে পারেনি। রোববার রাত থেকেই প্রচন্ড বৃষ্টির কারণে সোমবার শ্রীলংকা ও দক্ষিণ আফ্রিকার উদ্বোধনী ম্যাচটি নিয়ে সংশয় দেখা দেয়।
সারারাত টানা বৃষ্টির পর সকালে তা বন্ধ হলেও প্রেমাদাসা স্টেডিয়ামের মাঠ ভিজে থাকায় খেলা পিছিয়ে শ্রীলংকার স্থানীয় সময় দুপুর আড়াইটায় অনুষ্ঠানের সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু দুপুর ২ টায় পুনরায় বৃষ্টি শুরু হলে ম্যাচ রেফারী বি সি বোর্ড খেলা বাতিলের সিদ্ধান্ত নিয়ে খেলাটি মঙ্গলবার সকালে অনুষ্ঠানের ঘোষণা দেন।
ইউনিটেক কাপে অংশগ্রহণকারী তিন দেশ স্বাগতিক শ্রীলংকা, দক্ষিণ আফ্রিকা ও ভারত এই আসরের লীগ পর্যায়ে মোট ছয়টি খেলায় অংশ নেবে। সেরা দুটি দল ২৯ আগস্ট প্রেমাদাসা স্টেডিয়ামের ফাইনালে মুখোমুখি হবে। আসরের সাতটি খেলাকেই নিশ্চিত করতে প্রতিটি খেলার জন্য অতিরিক্ত একদিন করে হাতে রাখা হয়
