গ্যাসকুয়েটকে পরাজিত করে ক্যারিয়ারের ৪০ তম শিরোপা জয় করলেন ফেদেরার
বিশ্বের এক নম্বর সেরা টেনিস খেলোয়াড় রজার ফেদেরার টরেন্টো মাস্টার্স কাপ টেনিসের ফাইনালে ফরাসি প্রতিদ্বন্দ্বি রিচার্ড গ্যাসকুয়েটকে পরাজিত করে ক্যাবিয়ারের ৪০ তম শিরোপা জয় করেছেন।
স্প্যানিশ তারকা রাফায়েল নাদেলের কাছে পরাজিত হয়ে চতুর্থবার উইম্বলডন শিরোপা জয়ের স্বপ্নভঙ্গের পর এই টুর্নামেন্টের মাধ্যমেই আন্তর্জাতিক টেনিসে ফেরেন ফেদেরার।
ফেদেরার ফাইনাল ম্যাচে ২ - ৬, ৬ - ৩, ৬ - ২ সেটে গ্যাসকুয়েটকে ধরাশায়ী করেন।
গত দু’বছরের মত গ্যাসকুয়েটসহ চারজন খেলোয়াড় পরাজিত করেছিল ফেদেরারকে। গত বছর মন্টে কার্লো মাস্টার্স কাপ টুর্নামেন্টে গ্যাসকুয়েটের কাছে পরাজিত হয়েছিলেন ফেদেরার।
গ্যাসকুয়েট ম্যাচের প্রথম সেট জিতে অঘটন ঘটনোর সূচনা করলেও সুইস তারকার অভিজ্ঞতার কাছে হার মানতে বাধ্য হয়।
তিন বছরের মধ্যে দ্বিতীয়বার টরেন্টো মাস্টার কাপ শিরোপা জয় করার পর শীর্ষ বাছাই ফেদেরার সিনসিনাটি টেনিস টুর্নামেন্টে অংশ নেবেন।
