২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোনাল্ডোকে ক্ষমা করে দিলেন রুনি

জার্মানিতে অনুষ্ঠিত বিশ্বকাপ ফুটবল আসরে ইংল্যান্ড ও পর্তুগালের মধ্যেকার কোয়ার্টার ফাইনাল ম্যাচে ক্রিস্টিয়ানো রোনাল্ডো ও ওয়েন রুনির মধ্যে সংগঠিত বিরোধ মিটে গেছে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2006, 11:21 AM

Updated : 26 Apr 2022, 03:51 PM

পর্তুগীজ স্ট্রাইকার ও ম্যান ইউ ক্লাব সতীর্থ ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে ক্ষমা করে দিয়েছেন ওয়েন রুনি।

পর্তুগাল ও ইংল্যান্ডের মধ্যে অনুষ্ঠিত ম্যাচে আর্জেন্টাইন রেফারি এলিজন্ডো রুনিকে লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেয়। ম্যাচটিতে ইংল্যান্ড টাইব্রেকারে ৩ - ১ গোলে পরাজিত হয়ে বিশ্বকাপ আসর থেকে ছিটকে পড়ে।

রুনি বলেন, “এখন সব কিছু সমাধান হয়ে গেছে। ম্যাটির পর রাতে আমরা কথা বলেছি। আমি মিথ্যা কথা বলবো না, রোনাল্ডো যে ভাবে রেফারির সামনে দৌড়ে এসেছিলেন তাতে আমি হতাশ হয়েছিলাম।”

তিনি আরো বলেন, “তবে সেই দিন আমরা একই দলের সতীর্থ নয় বরং প্রতিদ্বন্দ্বি ছিলাম। আমাদের কাছে নিজ নিজ দেশের পক্ষে ম্যাচ জয় করাই বড় বিষয় ছিল। আশাকরি ম্যানচেস্টার ইউনাইটেড ক্লাবেন পক্ষে আমরা একত্রে ভাল ভাবেই এই কাজটি করতে পারবো।

এ দিকে ক্লাব পরিবর্তনের সম্ভবনা নাক করে রুনি জানান, ওল্ড ট্রাফোর্ডেই তিনি ভাল আছেন এবং ম্যান ইউ’এর সাথে অতিশীঘ্রই নতুন চুক্তি করতে যাচ্ছেন।