২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফুটবলার রজনীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে যাচ্ছে ফুটবল ফেডারেশান

জাতীয় ফুটবল দলের ডিফেন্ডার রজনী কান্ত বর্মনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশান (বাফুফে)।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2006, 08:55 PM

Updated : 26 Apr 2022, 03:51 PM

বাফুফে’র ডেপুটি সেক্রেটারি মঞ্জুর হোসেন মালু বৃহস্পতিবার জানান, এশিয়া কাপ’র বাছাই পর্বের প্রশিক্ষণ শিবিরে যোগ না দেওয়ায় এবং কোচ হাসানুজ্জামান বাবলুর কাছে রিপোর্ট না করায় রজনীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে বাফুফে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। 

তবে রজনীর বিরুদ্ধে কি ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে সে সম্পর্কে মালু কোনো কিছু জানায়নি।

প্রসঙ্গত, কাতারের বিরুদ্ধে এশিয়া কাপ বাছাই পর্বের ম্যাচে অংশগ্রহনের জন্য বাফুফে ১৮ জুলাই ২০ জন ফুটবলারকে প্রশিক্ষণ শিবিরে ডেকে পাঠায়। ১৯ জন ফুটবলার শিবিরে যোগ দিলেও রজনী এখোনো পর্যন্ত শিবিরে যোগ দেননি।

মালু জানান, বাফুফে রজনীর সাথে যোগাযোগের চেষ্টা করছে কিন্তু রজনীর কোনো ফোন নম্বর না থাকায় তার সাথে যোগাযোগের সকল প্রচেষ্টা ব্যর্থ হয়।

এপ্রিল মাসে বাংলাদেশে অনুষ্ঠিত এএফসি চ্যালেঞ্জ কাপের পর থেকেই রজনীর কোন খোঁজ নেই। রজনী বর্তমানে ভারতে অবস্থান করছেন বলে কয়েকটি সূত্র জানিয়েছে।

বাংলাদেশ ১৬ আগস্ট চট্রগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে এশিয়া কাপ বাছাই পর্বের হোম ম্যাচে কাতারের মুখোমুখি হবে।