২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পর্তুগীজ স্ট্রাইকার রোনাল্ডো ম্যানচেষ্টার ইউনাইটেডের হয়ে মাঠে নামছেন

এবারের জার্মানির ফিফা বিশ্বকাপে মাঠ মাতানোর পর পর্তুগালের তরুণ স্ট্রাইকার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো প্রথমবারের মতো তার নতুন ক্লাব ম্যানচেষ্টার ইউনাউটেডের হয়ে মাঠে নামছেন।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2006, 02:32 PM

Updated : 26 Apr 2022, 03:51 PM

একুশ বছর বয়সী রোনাল্ডোর অক্সফোর্ড ইউনাইটেড দলের বিরুদ্ধে অক্সফোর্ড কাসাম স্টেডিয়ামে মাঠে নামার সম্ভাবনা রয়েছে। প্রাথমিকভাবে এই খেলার জন্য রোনাল্ডোকে দলে না রাখা হলেও তিনি দলের সাথে অক্সফোর্ড পৌঁছেছেন। এই ম্যাচে তিনি মাঠে নামলে বিশ্বকাপের পর এটাই হবে রোনাল্ডোর প্রথম ক্লাব ম্যাচে অংশগ্রহন।

এবারের বিশ্বকাপের ইংল্যান্ড ও পর্তুগালের মধ্যেকার কোয়ার্টারফাইনালে ম্যানচেষ্টার ইউনাইটড ক্লাবের বৃটিশ স্ট্রাইকার ওয়েন রুনি লাল কার্ড পেয়ে মাঠ থেকে বহিষ্কৃত হয়েছিলেন। এই লাল কার্ড দেখানোর ব্যাপারে রোনাল্ডো বেশ স্পষ্টতই রেফারীকে প্ররোচিত করেছিলেন। এই ঘটনাকে ঘিরে পুরো ইংল্যান্ডেই রোনাল্ডোর প্রতি নিন্দার ঝড় বয়ে যায়। এমনকি তার নতুন ক্লাব ম্যানচেষ্টার ইউনাইটেডের হয়ে খেলার বিষয়টিও অনিশ্চিত হয়ে পড়ে।  

বিশ্বকাপ ঘটনাকে ঘিরে ওয়েন রুনি এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মধ্যে  দ্বন্দ্বের ইতি ঘটলেও জানা যায় যে রোনাল্ডো ম্যান ইউ ছেড়ে রিয়াল মাদ্রিদ ক্লাবে যোগ দিতে চেয়েছিলেন। পরবর্তীতে ম্যানচেষ্টার ইউনাইটেডের সহকারী ম্যানেজার কার্লোস কুইরোজ রোনাল্ডোর ম্যান ইউ ক্লাবে খেলার কথা নিশ্চিত করেন।