পাকিস্তানের বিরুদ্ধে ইংল্যান্ডের সিরিজ জয়
এক ম্যাচ বাকি থাকতেই স্বাগতিক ইংল্যান্ড সফরকারী পাকিস্তানকে তৃতীয় টেস্টে ১৬৭ রানের ব্যাবধানে পরাজিত করে চার ম্যাচের টেস্ট সিরিজ ২-০ জয় করে নিয়েছে।
৩২৩ রানের জয়ের লক্ষে খেলতে নেমে পাকিস্তান ১৫৫ রানেই গুটিয়ে যায়। এই জয়ের ফলে ইংল্যান্ড পাকিস্তানের বিরুদ্ধে ১৯৮২ সালের পর দেশের মাটিতে প্রথমবারের মতো সিরিজ জয় করলো।
প্রথম ইনিংসে ১৯২ রান করা মোহাম্মদ ইউসুফ মাত্র ৮ রানের মাথায় রান আউট হয়ে গেলে খেলা ইংল্যান্ডের অনূকুলে চয়ে যায়। এরপর মন্টে পানিসার প্রথম ইনিংসে ১৭৩ রান করা ইউনুস খানকে তার ব্যক্তিগত ৪১ রানের মাথায় ফিরিয়ে দেন। পানিসার ৩৯ রানে তিন উইকেট, পাকিস্তানী বংশোদ্ভূত পেসার সাজীদ মাহমুদ ২২ রানে চার উইকেট নিয়ে ইংল্যান্ডের জয় তরান্বিত করেন।
প্রথম ইনিংসে ইংল্যান্ডের ৫১৫ রানের জবাবে পাকিস্তান সংগ্রহ করে ৫৩৮ রান। ইংল্যান্ড ২৩ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ৩৪৫ রান সংগ্রহ করে ৩২৩ রানের লক্ষ্যমাত্রা ছুঁড়ে দেয় পাকিস্তানের প্রতি। জবাবে পাকিস্তান ১৫৫ রানে অল আউট হয়ে যায়।
