ক্রিকেটে বর্ণবিদ্বেষীর কোনও স্থান নেই
কলম্বোতে দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার মধ্যে দ্বিতীয় টেস্ট চলাকালে অসি ধারাভাষ্যকার ডিন জোন্সের মানহানিকর মন্তব্যের বিরুদ্ধে করার জন্য ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ) সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ দায়ের করবে।
টেলিভিশনে সরাসরি সম্প্রচারে দেখা যায়, প্রোটিয়াস ফিল্ডার হামিশ আমলা লঙ্কান ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারাকে ক্যাচ আউট করার পর ধারাভাষ্যকার জোন্স বলছেন, “সন্ত্রাসী আরও একটি উইকেট পেল।”
জোন্সের এই বক্তব্য শোনার পর ‘ক্রিকেট সাউথ আফ্রিকা’ ও ‘সুপারস্পোর্টস’ যারা প্রোটিয়াস ক্রিকেট দর্শকদের জন্য শ্রীলঙ্কা থেকে ম্যাচটি সরাসরি সম্প্রচার করছিল উভয়ই এই ধরনের মন্তব্যের প্রতিবাদ জানানোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে যাওয়া জন্য ছুটেছুটি শুরু করে।
ক্রিকেট সাউথ আফ্রিকার সিইও জেরাড মাজোলা বলেন, “আমরা কর্তৃপক্ষের কাছে অনতিবিলম্বে ধারাভাষ্যকারকে বরখাস্ত করার দাবি জানাবো। জোন্সের বক্তব্যের বিষয়ে ‘সুপারস্পোর্টস’ নিশ্চিত করেছে ।”
এদিকে ‘টেন স্পোর্টস’ কর্তৃপক্ষের কাছে এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করছে ‘সুপারস্পোর্টস’।
মাজোলা আরও বলেন, “ক্রিকেট খেলায় এ ধরনের বর্ণবিদ্বেষী বক্তব্যদানকারী ব্যক্তির কোনও স্থান নেই।”
তাছাড়া আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)’র কাছেও মাজোলা এই বিষয়টি উত্থাপন করবেন বলে জানান।
