২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য অস্ট্রেলিয়ার দল ঘোষণা, ফিরছেন ম্যাকগ্রা

এই বছরের অক্টোবর মাসে ভারতে অনুষ্ঠেয় আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি আসরে অংশ গ্রহণের মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন অসি ফাস্ট বোলার গ্লেন ম্যাকগ্রা। সোমবার চ্যাম্পিয়ন্স ট্রফি আসরের জন্য ম্যাকগ্রাসহ প্রাথমিক ৩০ সদস্যের দল ঘোষণা করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আর্ন্তজাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2006, 12:51 PM

Updated : 26 Apr 2022, 03:51 PM

৩৬ বছর বয়সী ম্যাকগ্রা ক্যান্সার আক্রান্ত স্ত্রীর পাশে সময় কাটানোর জন্য জানুয়ারি মাস থেকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে দুরে রয়েছেন।

গত মাসে ব্রিসবেনে অনুশীলনে যোগ দানের করেন এই অসি ফাস্ট বোলার। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি আসরে অংশ গ্রহণের জন্য অস্ট্রেলিয়া দলে ডাক পেয়েছেন ছয়জন নতুন খেলোয়াড়। এরা হলেন - তাসমানিয়া রাজ্যের বেন হিলফেনহাউস ও ট্রাভেস ব্রিট, নিউ সাউথ ওয়ালসের ডোউজ বলিংগার, ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার শন মার্শ এবং সাউথ অস্ট্রেলিয়ার শন টেইট।

একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ ১১৩ সবচেয়ে খরুচে বোলার মাইক লুইস ডাক পেয়েছেন দলে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জোহানসবার্গে অনুষ্ঠিত সেই ম্যাচে ৪৩৫ রান করেও জিততে পারেনি অস্ট্রেলিয়া। 

অস্ট্রেলিয়ার চূড়ান্ত ১৪ সদস্যের দল ৭ সেপ্টেম্বর ঘোষণা করা হবে।

প্রাথমিক অস্ট্রেলিয়া দল: রিকি পন্টিং (অধিনায়ক), এডাম গিলক্রিস্ট (সহ-অধিনায়ক), ট্রাভাস ব্রিট, ডোউজ বলিংগার, নাথান ব্রেকিন, স্টুয়ার্ট ক্লার্ক, মাইকেল ক্লার্ক, মার্ক কসগ্রোভ, ডন কুলেন, ব্রেট ডোরি, ব্রেড হাডিন, ম্যাথু হেইডেন, বেন হিলফেনহাউস, ব্রেড হগ, ব্রেড হজ, জেমস হোপ্স, ডেভিড হোসি, মাইক লুইস, ফিল জ্যাক, মিশেল জনসন, সিমন হোপ্স, ব্রেট লী, মাইকেল লুইস, গ্লেন ম্যাকগ্রা, শেন মার্শ, ড্যামিয়েন মার্টিন, এন্ড্রু সাইমন্ডস, শেন,টেইট, শেন ওয়াটসন ও ক্যামেরন হোয়াইট।