২০০৬ সালের ‘এমটিভি ইয়ুথ আইকন অব দি ইয়ার’ ধোনি
‘এমটিভি ইয়ুথ আইকন অব দি ইয়ার ২০০৬’ নির্বাচিত হয়েছেন ভারতীয় ক্রিকেট দলের মারকুটে উইকেটরক্ষক-ব্যাটসম্যান মহেন্দ্র সিং ধোনি।
বলিউডের অভিনেতা সুনীল শেঠি তার হাতে এ পুরষ্কার তুলে দেন। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
নবজ্যোত সিং সিধু (টেলিভিশন), অভিজিৎ সাওয়ান্ত (সঙ্গীত), বিজয় মালায়া (ব্যবসা), প্রেসিডেন্ট এ পি জে আবুল কালাম (বিজ্ঞান) ও জন আব্রাহাম (চলচ্চিত্র) কে পিছনে ফেলে ধোনি সব চেয়ে বেশি ভোট পেয়েছেন ।
ভারতের আহমেদাবাদ, চেন্নাই, চন্ডিগড়, হায়দ্রাবাদ, অন্ধ্র, কলকাতা, লক্ষৌ, মুম্বাই, নয়া দিল্লী ও পুনা এ ১০ শহরের ১৫ থেকে ২৪ বছর বয়সী তরুণ-তরুণীর ভোটে ২০০৬ সালের বর্ষসেরা ‘এমটিভি ইয়ুথ আইকন’ মনোনীত হন ধোনি।
এর আগে শিল্পপতি অনীল আমবানি, ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রাহুল দ্রাবিড় এবং বলিউড তারকা শাহরুখ খান এই পুরষ্কার পান।
