২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘ক্রিকেট সাউথ আফ্রিকা’র আজীবন সদস্য পার্সি সন

দক্ষিণ আফ্রিকান ক্রিকেট বোর্ডের সাবেক প্রেসিডেন্ট এবং আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)’র বর্তমান প্রেসিডেন্ট পার্সি সনকে ‘ক্রিকেট সাউথ আফ্রিকা’র আজীবন সদস্য মনোনীত করে সম্মান জানানো হয়েছে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2006, 11:02 AM

Updated : 26 Apr 2022, 03:51 PM

‘ক্রিকেট সাউথ আফ্রিকা’র প্রেসিডেন্ট রাই ম্যালি বলেন, “দক্ষিণ আফ্রিকান ক্রিকেট পরিচালনার সাথে ৩০ বছরের বেশি সময় যুক্ত থাকার কারণে পার্সি সনকে আজীবন সদস্য মনোনীত করেছে ক্রিকেট সাউথ আফ্রিকা।”

তিনি আরও বলেন, “জাতি-বিদ্বেষের বিরুদ্ধে লড়াই চলানোর প্রবর্তক হচ্ছেন পার্সি সন। পক্ষান্তরে দক্ষিণ আফ্রিকান ক্রিকেট সমন্বয়--সাধনও করেছেন তিনি। বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ আসনে অবস্থান করছেন তিনি, যা দক্ষিণ আফ্রিকান ক্রিকেটের জন্য গর্বের বিষয়। আইসিসি’র প্রেসিডেন্ট পদ লাভ করার জন্য দক্ষিণ আফ্রিকান প্রেসিডেন্ট, সরকার ও জনগণ পার্সি সনকে অভিনন্দন জানাচ্ছে।”

এই বছরের ৭ জুলাই আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)’র প্রেসিডেন্ট মনোনীত হন পার্সি সন।