দামবুলাতে ত্রিদেশীয় সিরিজের ম্যাচ আয়োজনের পরিকল্পনা নাকচ করে দিল শ্রীলঙ্কা
ভারত ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আসন্ন ত্রিদেশীয় সিরিজের কয়েকটি ম্যাচ দামবুলাতে আয়োজনের সম্ভাবনা নাকচ করে দিলেন শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড (এসএলসি)’এর প্রধান নির্বাহি দুলিপ মেন্দিস।
প্রধান নির্বাহি মেন্দিস বলেন, “ভারত ও দক্ষিণ আফ্রিকা উদ্বোগ প্রকাশ করার কারণে দামবুলাতে ম্যাচ আয়োজনের পরিকল্পনা বাদ দেওয়া হয়েছে। কলম্বোতেই সকল ম্যাচ আয়োজন করা হবে।”
১৪ থেকে ২৯ আগস্ট পর্যন্ত অনুষ্ঠেয় ত্রিদেশীয় একদিনের আন্তর্জাতিক সিরিজের প্রধান চারটি ম্যাচ দামবুলাতে এবং বাকি তিনটি ম্যাচ কলম্বোতে আয়োজনের কথা বলেছিল লঙ্কান ক্রিকেট বোর্ড। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
ত্রিদেশীয় সিরিজের সকল ম্যাচ শ্রীলঙ্কার রাজধানীতে অবস্থিত প্রেমাদাসা স্টেডিয়াম ও সিংহলী স্পোর্টস ক্লাব মাঠে অনুষ্ঠিত হবে।
রাহুল দ্রাবিড়ের নেতৃত্বে ভারতীয় দল ১০ আগস্ট শ্রীলঙ্কায় এসে পৌঁছাবে। টুর্নামেন্টের প্রতিটি দল একে অপরের বিরুদ্ধে দু’টি করে ম্যাচ খেলবে।
