২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জেলা পর্যায়ে মহিলা ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করতে যাচ্ছে বিসিবি

বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিবি) এর উইমেন উইং জেলা পর্যায়ে মহিলা ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করতে যাচ্ছে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2006, 08:42 PM

Updated : 26 Apr 2022, 03:50 PM

এতে অংশ নেবার জন্য ঢাকা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে গঠিত দলের খেলোয়াড়দের প্রশিক্ষণ ৬ আগস্ট থেকে শুরু হবে। 

ঢাকা জেলা মহিলা ক্রীড়া সংস্থার দলে যারা সুযোগ পেয়েছেন তারা হলেন: মাকসুদা লিসা, তাজকিয়া আক্তার, সারিয়া তানজিম সুমনা, নাজিয়া চৌধুরী, আয়েশা আক্তার, তৌহিদা জামান ইভা, পাপিয়া হক বাবু, ডলি দে, ফরিদা জাহান কাজল, নাজমুন নাহান নাইস, খাদিজা আক্তার ফেন্সী, ফাহমিদা হামিদ এ্যানি, মৌসুমী রহমান, ইয়ামিম রুপা, শিরিন রুবি এবং এন আর মাহমুদা খান।

দলের এসব খেলোয়াড়কে ঢাকা জেলা মহিলা ক্রীড়া সংস্থার কার্যালয়ে দলের ম্যানেজার রাবেয়া খাতুনের সাথে যোগাযোগ করতে বলা হয়েছে।