জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশীপের জোনাল ফাইনালে ঠাকুরগাঁও ও নোয়াখালী
যুবক ফোন জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশীপের আঞ্চলিক পর্বের খেলায় ঠাকুরগাঁও ও নোয়াখালী জেলা তাদের স্ব স্ব জোনের ফাইনালে উঠেছে।
গাইবান্ধা স্টেডিয়ামে তিস্তা জোনের সেমিফাইনালে ঠাকুরগাঁও জেলা খেলার ৪৪ মিনিটে শিপনের একমাত্র গোলে নীলফামারী জেলাকে পরাজিত করে। ঠাকুরগাঁও জেলা বৃহস্পতিবার তিস্তা জোনের ফাইনাল খেলায় স্বাগতিক গাইবান্ধার মুখোমুখি হবে।
এদিকে বান্দরবন স্টেডিয়ামে নোয়াখালী জেলা স্বাগতিক বান্দরবন জেলাকে ২--১ গোলে হারিয়ে জোনের ফাইনালে উঠেছে। আলফাজ আহমেদ ও আজিজুর রহমান নোয়াখালীর পক্ষে গোল দুটি করেন। বিজিত বান্দরবনের পক্ষে একমাত্র গোলটি করেন পুল।
