২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এএফএফ ইয়ুথ ফুটবল চ্যাম্পিয়নশীপের জন্য অনুর্ধ্ব- ১৭ ফুটবল দলের নাম ঘোষণা

ভিয়েতনামে অনুষ্ঠেয় এএফএফ ইয়ুথ ফুটবল চ্যাম্পিয়নশীপে অংশগ্রহণের জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ২৫ সদস্যবিশিষ্ট অনুর্ধ্ব - ১৭ জাতীয় ফুটবল দলের নাম ঘোষণা করেছে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2006, 08:09 PM

Updated : 26 Apr 2022, 03:50 PM

১২ থেকে ১৬ আগস্ট ভিয়েতনামে অনুষ্ঠেয় এই ফুটবল প্রতিযোগিতায় যোগ দিতে বাংলাদেশ দল ৯ আগস্ট ভিয়েতনামের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে।

অনুর্ধ্ব- ১৭ জাতীয় ফুটবল দলে যেসব খেলোয়াড় স্থান পেয়েছেন তারা হলেন - মাকসুদুর রহমান, নেহাল, পিন্টু কুমার দাস, রাসেল আলম, মোস্তাফিজুর রহমান সৈকত, মফিজুর রহমান জনি, রবিন হাসান রবিন, আলমগীর কবির রানা, মানিক, ইমন মাহমুদ, তৌহিদুল আলম সবুজ, সাব্বির মাহমুৃদ, রাশেদুল ইসলাম রাশেদ, শাহরিয়ার কবির সবুজ, সামসুজ্জামান সোহেল, মাহেদুল আলম শাহেদ, রাশেদ হোসেন বিপ্লব, রুবেল, সাদ্দাম হোসেন এ্যানি এবং বিপ্লব হোসেন।

এ ছাড়া কর্মকর্তা হিসেবে আজফার-উজ-জামান সোহরাব (দলনেতা), নাজির আহমেদ অলক (ম্যানেজার), মাহবুব হোসেন রক্সি (প্রশিক্ষক), শামসুজ্জামান ইউসুফ (সহ-প্রশিক্ষক), এবং মো. আলী এমরান (চিকিৎসক) দলের সাথে ভিয়েতনাম যাচ্ছেন।