২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশীপের চূড়ান্ত পর্যায়ে টাঙ্গাইল

ব্রহ্মপুত্র জোনের চ্যাম্পিয়ন হিসেবে টাঙ্গাইল জেলা যুবক ফোন জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশীপের চূড়ান্ত পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2006, 10:33 PM

Updated : 26 Apr 2022, 03:50 PM

ইতিপূর্বে ঢাকা জেলা, মাগুরা জেলা, খুলনা জেলা, কুমিল্লা জেলা, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ নৌ-বাহিনী ১২ দলের অংশগ্রহণে অনুষ্ঠেয় জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশীপের চূড়ান্ত পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করে।

টাঙ্গাইল স্টেডিয়ামে অনুষ্ঠিত ব্রহ্মপুত্র জোনের ফাইনালে টাঙ্গাইল জেলা টাইব্রেকারে ২--১ গোলে গাজীপুর জেলাকে পরাজিত করে। খেলার ৪৭ মিনিটে গাজীপুরের গোলাপ হোসেন গোল করে দলকে এগিয়ে নিয়ে যান। খেলা শেষের ৬ মিনিট আগে টাঙ্গাইলের মোস্তাফিজুর রহমান সমতাসূচক গোল করে খেলাকে অতিরিক্ত সময়ে টেনে নিয়ে যান।

জয়পুরহাট স্টেডিয়ামে অনুষ্ঠিত জোনাল সেমিফাইনাল খেলায় রাজশাহী জেলা বগুড়া জেলাকে ১--০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে। খেলার ৮৮ মিনিটে রাজশাহীর আনোয়ার একমাত্র জয়সূচক গোলটি করেন। এই জোনের ফাইনালে রাজশাহী জেলা স্বাগতিক জয়পুরহাট জেলার বিরুদ্ধে মাঠে নামবে।

অপরদিকে স্বাগতিক গাইবান্ধা রংপুর জেলাকে টাইব্রেকারে ৩--২ গোলে হারিয়ে দিয়ে জোনাল ফাইনালে উঠেছে। এর আগে নির্ধারিত সময়ের খেলা ৩--৩ গোলে শেষ হয়।

বান্দরবন স্টেডিয়ামে অনুষ্ঠিত অপর খেলায় রাঙ্গামাটি জেলা ফেনী জেলাকে ১--০ গোলে হারিয়ে জোনাল ফাইনালে উঠেছে। খেলার ২৮ মিনিটে রাঙ্গামাটির রনবীর চাকমা একমাত্র জয়সূচক গোলটি করেন।