২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দক্ষিণ আফ্রিকাকে ইনিংস ও ১৫৩ রানে হারালো শ্রীলংকা

কলোম্বোতে স্বাগতিক শ্রীলংকা ও দক্ষিণ আফ্রিকার মধ্যেকার প্রথম টেস্টে মুরলিধরনের অসাধারণ নৈপুণ্যে শ্রীলংকা ইনিংস ও ১৫৬ রানে প্রোটিয়াসদের পরাজিত করেছে। প্রোটিয়াসদের বিরুদ্ধে এটি শ্রীলংকার তৃতীয় জয।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2006, 08:01 PM

Updated : 26 Apr 2022, 03:50 PM

স্পিনার মুত্তিয়া মুরলিধরন দ্বিতীয় ইনিংসে ১৩১ রানে ৬ টি উইকেট নিয়ে প্রোটিয়াসদের ব্যাটিং লাইনে ধস নামান।

চতুর্থ দিন শেষে ৬০ রানে অপরজিত প্রিন্স খেলার শেষ দিনে মাত্র ১ রান করে মুরলিধরনের বলে মাহেলা জয়াবর্ধনের তালুবন্দী হলে প্রোটিয়াসদের পতন শুরু হয়। এরপর মার্ক বাউচার ও নিকি বোয়ে স্বল্প সময়ের জন্য একটি প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেছিলেন। কিন্তু সনৎ জয়াসুরিয়ার বলে বাউচার ৮৫ রানে কট আউট হলে সেই সাময়িক প্রতিরোধও ভেঙ্গে পড়ে। ফলে ৪৩৪ রানেই গুটিয়ে যায় তাদের ইনিংস। নিকি বোয়ে শেষপর্যন্ত ৩৩ রানে অপরাজিত থাকেন। 

টেস্টের প্রথম ইনিংসে মুরলিধরনের যাদুকরী স্পিন ও দিলহারা ফার্নান্ডো’র ঝড়ো বোলিংয়ে মাত্র ১৬৯ রানে গুটিয়ে গিয়েছিল সফরকারী দক্ষিণ আফ্রিকা। মুরলিধরন ও ফার্নান্ডো উভয়েই ৪ টি করে উইকেট নেন। এরপর লঙ্কাধিপতি মাহেলা জয়াবর্ধনে ও সতীর্থ কুমারা সাঙ্গাকারার ৬২৪ রানের সর্বোচ্চ পার্টনারশিপ রেকর্ডের মধ্য দিয়ে মাত্র ৫ উইকেটে ৭৫৬ রানের বিশাল ইনিংস রচনা করে লংকা বাহিনী। এই ৬২৪ রানের পার্টনারশীপে মাহেলা ৩৭৪ ও সাঙ্গাকারা ২৮৭ রান করেন। ৩৭৪ রান করে আউট হয়ে যাওয়ায় মাত্র ২৬ রানের জন্য ব্রায়ান লারার ৪০০ রানের রেকর্ডটি ছুঁতে ব্যর্থ হন মাহেলা।

৫৮৭ রান পিছিয়ে থেকেও দৃঢ় মনোবলের সাথে দ্বিতীয় ইনিংস শুরু করেছিল প্রোটিয়াসরা। কিন্তু শেষপর্যন্ত এই বিশাল রানের চাপে ৪৩৪ রানেই গুটিয়ে যায় তাদের ইনিংস। 

মুরলিধরন দুই ইনিংসে ১৭২ রানের বিনিময়ে ১০ টি উইকেট নিয়ে টেস্ট জিততে সাহায্য করলেও অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে তার ৩৭৪ রানের অনবদ্য ইনিংসের জন্য ম্যান অব দ্যা ম্যাচ বিবেচিত হয়েছেন।